মিঠা পানির অনেক মাছই আমাদের দেশ থেকে হারিয়ে গেছে। এক সময় এদেশের নদী-খালে-বিলে নানা প্রজাতির মিঠাপানির মাছ পাওয়া যেত। মামা-চাচাদের কাছে শোনা মাছ ধরার গল্প আজ কেবলই গল্প। এর মাঝেও হঠাৎ করে হারিয়ে যাওয়া মাছ পাওয়া গেলে সম্ভাবনার আশা জাগায় মনে। সেরকমই একটি খবর দৈনিক প্রথম আলো ২০১০-০৭-২২ তারিখে প্রকাশ করে একটি খবর। নিসর্গের পাঠকদের জন্য এখানে তুলে রাখলাম।
ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে? সহজ উত্তর...না...তারপরও ব্যতিক্রমই হয়ে ওঠে আমাদের সব আকর্ষনের মূল! মহাপ্রভূর সৃষ্টি মানব সন্তানের কল্পনাকে বার বার আহত করে বলেই তা এতো দুর্নিবার আকর্ষনীয়...
ঘড়িয়াল এদেশের তথা গোটা উত্তর বঙ্গের খুবই ঐতিহ্যবাহী একটি প্রাণী। মূলত পদ্মা যমুনাতেই এর বড় আস্থানা। নদীর প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় আকারের প্রাণীটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফিট আর ওজন প্রায় ১৫০ কেজির উপর। মেয়ে ঘড়িয়ালের চেয়ে পুরুষটি আরও লম্বা হয়। বাংলাদেশ ছাড়াও উত্তর ভারত,নেপাল,ভুটান,পাকিস্থানে এদের দেখা মেলতো। তবে এখন পাকিস্থান ও ভুটানে কোন ঘড়িয়াল নেই। ১৯৭০ সালের এক গননায় দেখা গেছে গোটা দুনিয়ায় মাত্র ২০০ ঘড়িয়াল টিকে আছে।
ঢাকার ভাওয়াল গড়ের শালবন একসময় ছিল উপমহাদেশখ্যাত। গত শতকের ষাটের দশক পর্যন্ত চিতা বাঘসহ নানা ধরনের বন্য প্রাণীর আবাসস্থল ছিল এই বন। প্রায় ৬৫ হাজার একরের এই বনভূমি ছিল ভাওয়াল জমিদারের সম্পত্তি। আজ এই বনভূমি ছেঁড়াখোঁড়া, রুক্ষ, প্রায় বৃক্ষহীন হয়ে বনের প্রেতচ্ছায়ায় পরিণত।
ঢাকার দূষিত বায়ুতে শ্বাস-প্রশ্বাস নেওয়ার কারণে প্রতি তিনজন কোমলমতি স্কুলশিক্ষার্থীর মধ্যে দুজনই অ্যাজমায় আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের কেউই উত্তরাধিকার বা পারিবারিক সূত্রে শ্বাসকষ্টের রোগী নয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আওতায় পরিবেশ অধিদপ্তর পরিচালিত 'ঢাকার স্কুলশিশুদের মধ্যে বায়ুদূষণের প্রভাব' শীর্ষক গবেষণায় এ ভয়াবহ তথ্য ঘোষণা করা হয়েছে।
২০০৪ সালে ময়মনসিংহের গারো পাহাড়ি এলাকায় এটি শিশু বয়সে গারোদের হাতে ধরা পড়ে। এর বৈজ্ঞানিক নাম নিওফেলিস নেবুলোসা। ক্যাটস পরিবারের সদস্য। একে লামচিতা বা মেঘলাচিতা বলে। তবে চিতার সঙ্গে নয়, জিনগতভাবে ব্যাঘ্রকুলের সঙ্গেই এদের মিল বেশি।
গত সপ্তাহে ফ্লিকারে এসেছে চমৎকার কিছু ছবি। সেগুলো থেকে বাছাই করা দশটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ছবিগুলো ফ্লিকারের শ্যামলী নিসর্গ থেকে নেয়া। ফ্লিকারে শ্যামলী নিসর্গে আপনার প্রকৃতি বিষয়ক ছবি যোগ করুন। সেখান থেকে বাছাই করা ছবি নিয়ে রিভিউ প্রকাশ করা হবে।
আমার বাসা থেকে কিংসভিল শহর চল্লিশ মিনিটের ড্রাইভ। কিংসভিলের কাছে রুথভেন। ছোট্ট একটা বসতি। কলাসান্টি নাতিশীতোষ্ণ বাগান সেখানেই। ইংরেজীতে বলে [url=http://colasanti.com/]Colasanti's Tropical Gardens[/url]. ট্রপিক্যাল গার্ডেনের কথা শুনে প্রথমে কেন যেন ট্রপিক্যাল ফরেস্ট ভেবেছিলাম। সেই ভাবনা থেকেই সেখানে যাওয়া।
ইংরেজীতে বলে Downy woodpecker. এর বাংলা করলে দাঁড়ায় রোমশ কাঠঠোকরা বা ফেঁশো কাঠঠোকরা। পাখির ছবি তোলা খুবই কঠিন। চেষ্টা করছি কিভাবে পাখির ছবি তোলা যায় সেটা বুঝতে। গতকালের তোলা ছবি। এটি পুরুষ। মেয়েদের মাথার উপর লাল অংশটুকু থাকেনা। পশু/পাখিদের মধ্যে পুরুষরাই রঙিন বা বেশী আকর্ষণীয়।