Share |

পূর্ব ধারণার চেয়ে উদ্ভিদগোষ্ঠীর বৈচিত্র কম

উইকিপিডিয়া
উইকিপিডিয়া

উদ্ভিদগোষ্ঠীর বৈচিত্র নিয়ে মানব মনে প্রশ্ন অনেক। এর সঠিক সংখ্যা অনুসন্ধানের চেষ্টাও নতুন কিছু নয়। প্রাচীন ধারণার চেয়ে আধুনিক পর্যালোচনায় মানব মনের প্রশ্নের কিছুটা সমাধান হয়েছে। অধুনা পর্যালোচনায় বৈচিত্রময় উদ্ভিদগোষ্ঠীর সন্ধান পাওয়া গেছে, যা পূর্বে যতটা ধারণা করা হয়েছিল তার মাত্র এক তৃতীয়াংশ।

ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইন-এর ১৩০ বছর আগের কল্পিত প্রকল্পের বাস্তবায়িত রূপ ‘The Plant List’ সম্প্রতি লন্ডনের দক্ষিণ-পশ্চিমাংশের কিউ-এ The Royal Botanics Gardens ইন্টারনেটে প্রকাশ করেছে। ১৮৮০ সালে ডারউইনের উইল এর সাহায্য নিয়ে এ তালিকা সংকলন শুরু হয়েছিল। বিজ্ঞানের চোখে পরিচিত অধিকাংশ উদ্ভিদের পরিচিতি দেয়ার উদ্যোগ এ তালিকার মাধ্যমে গ্রহণ করা হয়েছে।

এ পর্যালোচনা থেকে ৩ লক্ষ অনন্য প্রজাতি এবং ৪ লক্ষ ৮০ হাজার সমার্থক প্রজাতির পরিচিতি পাওয়া গেছে। পর্যালোচনালব্ধ প্রজাতি সমূহের কতিপয় পূর্ণরূপে আবিষ্কৃত এবং উদ্ভিদবিদ কর্তৃক নামকরণকৃত। বাকী ২ লক্ষ ৬০ হাজার উদ্ভিদের তাত্ত্বিক নাম অনাবিষ্কৃতই রয়ে গেছে। উদ্ভিদবিদদের সিদ্ধান্তহীনতা এই যে, এরা ৩ লক্ষ প্রজাতির প্রতিলিপির চেয়ে আলাদা কিনা।

Missouri Botanical Garden-এর অবৈতনিক প্রধাণ ড. পিটার এইচ রেভেন মনে করেন বৈধগতভাবে প্রকাশিত সকল প্রজাতির উদ্ভিদের নাম ‘The Plant List’ এর অন্তর্গত রয়েছে, এর অধিকাংশ সমর্থক হলেও কোন নামই বাদ দেয়া হয়নি।

উদ্ভিদগোষ্ঠীর বৈচিত্রতা কম থাকলেও প্রকল্পের সাথে জড়িত উদ্ভিদবিদ এবং বিজ্ঞানীগণ এ অর্জনকে অভনন্দিত করেছেন এবং ভবিষ্যত অনুসন্ধানের ফলক হিসেবে বিবেচনা করছেন। Missouri Botanical Garden এর তথ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট চাক মিলার এ প্রকল্পকে অভাবনীয় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন প্রজাতিগত ধারণা কাজে লাগিয়ে গত দুই দশকের অসংখ্য উদ্ভিদরাজির নাম অনুসন্ধান কম্পিউটারের সাহায্যে করা যেতে পারে। প্রফেসর স্টিফেন হপার, Royal Botanic Garden এর পরিচালক, এ বিষয়ে একমত হয়েছেন যে, ‘The Plant List’ Royal Botanic Gardens, Kew, Missouri Botanic Gardens এবং বিশ্বব্যাপী গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পাদনা। তিনি বলেন, “বিশ্বব্যাপী বৃক্ষরাজি পর্যবেক্ষণ পরিকল্পনা মোতাবেক বাস্তবায়ন অতীব জরুরী”।

ডারউনের প্রকৃত তালিকা ‘Index Kewensis’ এ ৪ লক্ষ উদ্ভিদ প্রজাতির তাত্ত্বিক নাম অন্তর্গত ছিল। এরপর প্রতি বছর গড়ে প্রায় ৬০০০ প্রজাতির উদ্ভিদতাত্ত্বিক নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।


যত মন্তব্য

মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <div>
  • Lines and paragraphs break automatically.

ফরম্যাটিং অপশনস

By submitting this form, you accept the Mollom privacy policy.