মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যপ্রাণীর আক্রমণে কারো মৃত্যু হলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে সরকার।
এ সংক্রান্ত প্রস্তাবিত...
গ্র্যান্ড ক্যানিয়ন সম্ভবত পৃথিবীর সবচেয়ে খ্যাতনামা গিরিখাত। অনেকের ধারনা এটি পৃথিবীর গভীরতম গিরিখাত। কিন্তু আসলে গ্যান্ড ক্যানিয়নের চেয়েও বড় বা গভীর গিরিখাত আছে। চীনের ইয়ারলাংগ সাঙ্গপ নদীর গিরিখাত (Yarlung Tsangpo River) পৃথিবীর সবচেয়ে গভীর গিরিখাত যা গ্র্যান্ড ক্যানিয়নের চেয়েও 1000 ফুট গভীর।
গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত। কলোরাডো নদী দ্বারা বিভক্ত এই গিরিখাতের দৈর্ঘ্য ২৭৭ মাইল (৪৪৬ কি.মি.) এবং প্রস্থে ০.২৫ থেকে ১৫ মাইল পর্যন্ত এবং প্রায় ১৬০০ মিটার গভীর। বিজ্ঞানীরা একমত হয়েছেন যে কলোরাডো নদী দ্বারা প্রায় ৬ মিলিয়ন বছর ধরে এ গিরিখাতের সৃষ্টি। ইউরোপীয়দের আগমনের আগে স্থানীয় আদিবাসী আমেরিকানরা গিরিখাতে এবং এর আশেপাশের গুহাতে তাদের বসতি স্থাপন করে। গার্সিকা লোপেজ নামক স্পেনীয় ব্যক্তি ১৫৪০ সালে ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম এখানে আসেন বলে ধারণা করা হয়।
আমার রোমানিয়ান বন্ধু Dragos Capan সম্প্রতি গিয়েছিল গিরিখাতটি দেখতে। তার তোলা ছবি নিয়ে আজকের "শুধুই ছবি"। ছবিগুলো তার ফ্লিকার থেকে নেয়া।
মন্তব্য করুন