|
বাংলাদেশের কক্সবাজার সী বীচ বিশ্বের সবচেয়ে বড় অবিচ্ছিন্ন বালিয়ারী বীচ । প্রায় ১১০+ কি মি এর দৈর্ঘ্য। কিন্তু তারপরও এখানে আজ পর্যন্ত তেমন কোন কোস্টাল ক্লিন আপ এর আয়োজন হয়নি। সে কারনে এবার বাংলাদেশের অংশগ্রহন একটি ভাল সংবাদ অবশ্যই। আশা করি এ আয়োজন সমুদ্র পলিউশনের সম্যক জ্ঞান আরোহনে উদ্বুদ্ধ যেমন করবে তেমনি বাড়াবে হয়তো সচেতনতাও।
বিভিন্ন trash & debris অর্থাৎ জঞ্জাল, আবর্জনা এবং অব্যবহৃত দ্রব্য, যা সমুদ্র বক্ষে বা সমুদ্র তীরে নিক্ষেপ করা হয় , ভীষণ ভাবে সাগরজল ও উপকূলের পরিবেশকে দূষিত করে। এসব জঞ্জালের মধ্যে আছে Cigarette and cigar filters,condom, fishing line, disposable diapers, tampon applicators, bottles and cans, syringes, tires ইত্যাদি।
ইচ্ছেয় বা অনিচ্ছেয় আমরা মানষেরাই এসব সমুদ্রের তীরে নির্দোষ বালু বা নুড়ির বুকে জড়ো করে ভাগাড় বানাচ্ছি। সাগরের নির্মল নোনা জল ঢেউ এ ঢেউ ভাসিয়ে নিচ্ছে আপন বক্ষে এবং দূষিত হচ্ছে সাগরজল। কখনও কখনও সরাসরি সাগরের বুকেও নিক্ষেপ করছি এবন জঞ্জাল। ফলে দূষিত হচ্ছে উপকূলের পরিবেশ। সৃষ্টি হচ্ছে নানান সমস্যা। এই সমস্যা মাথায় রেখে The Ocean Conservancy প্রতিবছর সেপ্টেম্বর International Coastal Cleanup (ICC) এর সেচ্ছাসেবী আয়োজন করে বিভিন্ন সাগর তীরে। তবে দেশ ভেদে দুই একদিন আগে পরেও আয়োজন হয়ে থাকে। সে আয়োজনের নিরিখে ঐ দিন নানান বয়সের পেশার অগনিত সেচ্ছাসেবক সাগর পাড়ে এবং সাগরের বুকে সারাদিন ব্যাপী trash & debris সংগ্রহ করে পরিষ্কার অভিযানে ব্যস- হয়। এতে দূষণ একেবারে দূর হচ্ছে তা ভাবা ঠিক হবেনা। কিন্তু গনসচেতনতা সৃষ্টি হচ্ছে এবং উপকূলীয় দূষণ প্রতিরোধে এটাই মূখ্য দরকার।
এ বছর প্রথমবারের মত বাংলাদেশে পালন হচ্ছে আন্তর্জাতিক উপকূল পরিষ্কার অভিযান মানে Coastal Cleanup (ICC) | গত ১৬ই সেপ্টেম্বর ২০০৬, শনিবার ঢাকায় অনুষ্ঠিক হয়ে গেল এ আয়োজনের উপর দু দুটি মানব বন্ধন । প্রথমটি সকালে প্রেস ক্লাব এর সামনে আর পরেরটি মহাখালী ব্রাক ইউনিভার্সিটির সামনে। আয়োজনে ছিল মূলত কেওক্রাডঙ্গ এবং সাদা (সামাজিক দায়বদ্ধতা) নামে দুটি সেচ্ছাসেবক সংঘ।
তাদের সাথে সাপোর্ট হিসেবে ছিল NSU Earth Club, Brac University Environmental Awareness Forum, IUB, Btef, Nishorgo and Prothom Alo Bondhu Shobha. আগামী ২২শে সেপ্টেম্বর একদল সেচ্ছাসেবক দল নিয়ে আয়োজক কমিটি কক্সবাজার যাচ্ছে উপকূলে পরিষ্কার অভিযানে।
বাংলাদেশের কক্সবাজার সী বীচ বিশ্বের সবচেয়ে বড় অবিচ্ছিন্ন বালিয়ারী বীচ । প্রায় ১১০+ কি মি এর দৈর্ঘ্য। কিন্তু তারপরও এখানে আজ পর্যন্ত তেমন কোন কোস্টাল ক্লিন আপ এর আয়োজন হয়নি। সে কারনে এবার বাংলাদেশের অংশগ্রহন একটি ভাল সংবাদ অবশ্যই। আশা করি এ আয়োজন সমুদ্র পলিউশনের সম্যক জ্ঞান আরোহনে উদ্বুদ্ধ যেমন করবে তেমনি বাড়াবে হয়তো সচেতনতাও।
আসুন আমরা প্রকৃতির সেবায় অংশগ্রহন করি অকাতরে।
কি ধরনের দ্রবাদি মূলত অপরিষ্কার ও জজ্ঞালের সৃষ্টি করছে সমুদ্র তীরে তার একটা মোটামুটি লিস্ট নিছে তুলে দেয়া হলো The Ocean Conservancy কতৃক বিভিন্ন সময় সংগৃহীত ডাটা কার্ড থেকে।
SHORELINE & RECREATIONAL ACTIVITIES
১। কাগজের ব্যাগ ২। প্লাস্টিকের ব্যাগ ৩। বোতল ৪। ক্যান ৫। বোতলের মুখ , কর্ক। ৬। কাপড় ৭। জুতো ৮। কাপ,প্লেট, ফোর্কস, ছুরি, চামচ ৯। প্যাকেজিং ম্যাটেরিয়াল অফ ফুডস ১০। সিক্স প্যাক হোলডার , পুল ট্যাবস। ১১। স্ট্রস (নল) ১২। খেলনা সামগ্রী
OCEAN /WATERWAY ACTIVITIES
১। বেইট(বড়শি) বক্স ২। কাকড়া বা মাছ ধরার ছোট ছোট ফাঁদ ৩। ফিশিং লাইন ৪। জাল ৫। বাল্ব, টিউবস ৬। তেলের/মোবিলের বোতল ৭। কাঠের প্যালিট ৮। প্লাস্টিকের শিট যা কার্গো বা নৌকায় কভার হিসেবে ব্যবহার হয়। ৯। দড়ি
OCEAN /WATERWAY ACTIVITIES
১। সিগারেট এবং সিগারেটের ফিলটার ২। সিগারেট লাইটারস ৩। সিগার টিপস ৪। সিগারেটের প্যাকেট
DUMPING ACTIVITIES
১। অব্যবহৃত বিভিন্ন দ্রব্য ২। ব্যাটারি ৩। ইট , পাথর ইত্যাদি বেশ অনেক কনস্ট্রাকশন মেটেরিয়াল। ৪। বড় গ্যালন ৫। টায়ার
MEDICAL/ PERSONAL HYGINE
১। কনডম ২। ডায়াপার ৩। সিরিঞ্জ ৪। সুই ৫। টেমপোন বা তুলা এবং ব্যান্ডেজ জাতীয় বস্তু ৬। ব্লাড ব্যাগস
DEBRIS ITEM OF LOCAL CONCERN
১। ড্রাগ প্যারাফেরনালিয়া(paraphernalia) ২। বোতল ক্যাপ রিংগস ৩। ফিস বাকেট ৪। হার্ড হ্যাটস এছাড়াও আরও যে কত কত PECULEAR ITEMS পাওয়া যায় সাগরপাড়ে । দি ওশান কনজারভেনিস তাদের ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডাটা কার্ড এ এরকম অনকে কিছুর নাম নিবন্ধন করেছে।
সাগরপাড়ে সমুদ্রের গর্জনের মুর্ছনায় নোনা জলের মাঝে ঢেউ এর বুক ছুয়ে দেখতে আমরা অনেকেই ছুটে ছুটে যাই। কিন' নির্মল সাগরকে নির্মলতা বিবর্জিত করছে আমাদের যে সব কর্মকান্ড বা ফেলে আসা যেসব আবর্জনা সেগুলো কি আমরা চিনে নিয়ে বিরত থাকতে পারিনা?
|