• Narrow screen resolution
  • Wide screen resolution
  • Auto width resolution
  • Increase font size
  • Decrease font size
  • Default font size
Member Area

নিসর্গ : বাংলার প্রকৃতি | Nishorga : Bangladesh Nature & Environment

Saturday
Jul 05th
হোম arrow প্রবন্ধ arrow সাইট রিভিউ: বিজ্ঞানী.com
সাইট রিভিউ: বিজ্ঞানী.com প্রিন্ট কর ইমেল
লিখেছেন এনায়েতুর রহীম   
Sunday, 25 February 2007

সাইট: www.biggani.com

মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ওয়েবসাইট-ভিত্তিক উদ্যোগের কথা বলতে গেলে প্রথমেই চলে আসে বিজ্ঞানী.com এর নাম। দেশ-বিদেশে ছড়িয়ে ছিটে থাকা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও পেশাজীবিদের নিয়ে সাইটটি গঠিত। এ সাইটের সাথে যুক্ত রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বিজ্ঞান ও গবেষণাক্ষেত্রে নিয়োজিত সফল কিছু মানুষ। বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করার জন্য নিবেদিত এই সাইটটি অল্প সময়েই  নবীন-প্রবীন সবার মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে।

সাইটের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে (১) বাংলা ভাষায় বিজ্ঞান/প্রযুক্তির উপর  প্রবন্ধ প্রকাশ করা, (২) অতীতের ভাল বিজ্ঞান/প্রযুক্তির উপর প্রবন্ধগুলি আর্কাইভ করা, (৩) বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সাক্ষাতকার গ্রহণ ও আর্কাইভ করা, (৪) নবীণ লেখকদের বিজ্ঞান/প্রযুক্তির উপর লিখার জন্য উৎসাহ দেয়া।  তাঁদের ভাষায়- "বাংলায় প্রযুক্তিকে জানুন ও বুঝুন। প্রযুক্তি গ্রহণে দেরী করলে দেশ  পিছিয়ে যাবে।"

আমাদের দেশে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার কথা শোনা গেলেও প্রকৃত সত্য হচ্ছে আজ পর্যন্ত বলার মত কোন সাফল্য নেই। বিজ্ঞানী.com দেশে এবং দেশের বাইরে বাংলাদেশী বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও  পেশাজীবিদের একটি সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে ইতোমধ্যেই বেশ কিছু প্রযুক্তি, গবেষণাপত্র, প্রবন্ধ ইত্যাদির অনুবাদ প্রকল্প শুরু করেছে।


উল্লেখযোগ্য:
এখানে রয়েছে বাংলা ভাষায় লেখা পদার্থবিদ্যা, গণিত, রসায়নবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, বায়োটেকনলজি, ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি সহ বিজ্ঞানের বিভিন্ন শাখার উপর অসংখ্য প্রবন্ধ। ছোটদের জন্য রয়েছে "ছোটদের বিজ্ঞান বিভাগ"। বড় ছোট সবার জন্য আছে সাইন্স ফিকশন, এসো নিজে করি ইত্যাদি।

এই সাইটের ফোরামে পাঠকরা পাচ্ছেন বিজ্ঞান বিষয়ক বিভন্ন প্রশ্ন করার সুযোগ ও তার উত্তর। সাইটে প্রকাশিত সকল প্রবন্ধ ভবিষ্যতে বই আকারে প্রকাশের পরিকল্পনা রয়েছে। তাই নবীন লেখকদের লেখা প্রকাশের জন্য বিজ্ঞানী.com হতে পারে একটি চমৎকার মাধ্যম।

প্রযুক্তি:
জুমলা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম  (সি এম এস) দ্বারা চালিত সম্পূর্ণ ইউনিকোড-ভিত্তিক বাংলা ভাষায় রচিত সাইটটি বেশ গোছানো। পাঠক চাইলে নিজেই তার লেখা সরাসরি সাবমিট করতে পারেন। তবে  সেজন্য রেজিস্ট্রেশন করতে হবে যা বিনামূল্যেই করা যায়। রয়েছে ফোরাম এবং ব্লগ। এছাড়াও আছে আর এস এস ফিডের মাধ্যমে গুগল রিডার কিংবা মজিলা ফায়ারফক্স দিয়ে সাইটে না গিয়েই সরাসরি প্রবন্ধ পড়ার ব্যাবস্থা।

মন্তব্য:
সাইটটি অত্যন্ত গোছানো হলেও সার্বিকভাবে দেখতে সাদামাটা। সিরিয়াস পাঠক হয়তো এমন সাইটই চাইবেন। তবে সাধারণ পাঠকের কথা বিবেচনা করে প্রথম পাতাটি আরো আকর্ষণীয় করলে ভাল হয়।

মাতৃভাষায় বিজ্ঞান চর্চা আমাদের জন্য কী সুফল বয়ে আনবে সে নিয়ে অনেকেই বিতর্ক করতে চাইবেন। তবে মাতৃভাষায় বিজ্ঞান বুঝতে যে কত সুবিধা সে বিষয়ে সম্ভবত কারো দ্বিমত নেই। আর বিজ্ঞান চর্চা করতে হলে বিজ্ঞান বুঝতে হবে নিজের ভাষায়। বিজ্ঞানী.com এর এই উদ্যোগ সফল হবে এটাই প্রত্যাশা।

পাঠকের প্রতিক্রিয়া:
সৈয়দ নাদীম- "এক কথায় ... চমৎকার । চীনাদের মত আমরা এখন বাংলায় ওয়েবপেইজ করতে পারছি.....ফাট্টাফাটি......চালিয়ে যান.... কত দিন আর বাংলাদেশীদের বিদেশীরা Corner করবে....আমাদেরও সময় আসছে....বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। ..... ধন্যবাদ এই মহৎ উদ্যোগের জন্য।"

মন্তব্যগুলো (7)Add Comment
...
লিখেছেন নীল আকাশ, June 02, 2008
যারা ওয়েবে বাংলাকে ছড়িয়ে দিচ্ছে তাদের সবাইকে শুভেচ্ছা।
আমরা চাই ইংরেজীর মতো সম্পৃর্ণ বাংলায় ওয়েব গড়ে উঠুক।
...
লিখেছেন eThikana.com, May 21, 2008
I believe both www.nature.com.bd and biggani.com have come up with very amazing web content in Bangla. All these time we had to write Bangla in English alphabet. Thanks to Unicode, now we can write Bangla in Bangla alphabet.

Being a বাঙ্গালি এবং বাংলাদেশি, when I see our language "Bangla" is called a "Bengali", makes me very sad. Our ancestors had given blood for Bangla, not for Bengali. Hope we can introduce/establish Bangla as Bangla to the world.

আমি বাংলায় কথা কই, আমি বাংলার গান গাই।
ভাল থাকুন এবং সুন্দর থাকুন। দেশকে ভালবাসুন।

eThikana.com
ইঠিকানা বাংলাদেশ
...
লিখেছেন মনোজকুমার দ. গিরিশ , January 02, 2008
ঠিকই বলা হয়েছে, বাংলা ইউনিকোড ব্যবহার হওয়াতে খুবই সুবিধে হয়েছে৤ সুন্দর যোগাযোগ করা যাচ্ছে, সহজে পড়া যাচ্ছে৤
মনোজকুমার দ. গিরিশ ০২/০১/২০০৮ কোলকাতা
...
লিখেছেন এনায়েতুর রহীম, November 12, 2007
ধন্যবাদ সিরাজ আপনার মন্তব্যের জন্য। এই রিভিউটি যখন লেখা হয় (ফেব্রুয়ারী ২০০৭) তখন বিজ্ঞানী.কম ই ছিল। পরে এটি ডট অর্গে গেলেও লেখা সংরক্ষণের তাগিদে সংশোধন করা হবে না বলে সিদ্ধান্ত হয়। আবারো ধন্যবাদ।
...
লিখেছেন সিরাজ, November 12, 2007
কারা কারা এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছেন তা এই রিভিউতে আসলে আরো ভাল হত। এ রকম আরো সাইটের রিভিউ আশা করছি। ও! বিজ্ঞানী.org এখন আর বিজ্ঞানী.com এ নেই। এছাড়াও বিজ্ঞানী.org এর সাক্ষাৎকার প্রজেক্ট নিয়ে কিছু কথা বলা যেত।

ধন্যবাদ।
...
লিখেছেন suvo, August 06, 2007
ইউনিকোড আসাতে যে কত সুবিধা হয়েছে। বাংলায় তথ্যপ্রযুক্তির একেবারে জোয়ার এনে দিয়েছে।।
...
লিখেছেন শুভ্র প্রকাশ পাল, March 26, 2007
ইউনিকোড আসাতে যে কত সুবিধা হয়েছে। বাংলায় তথ্যপ্রযুক্তির একেবারে জোয়ার এনে দিয়েছে।।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Tuesday, 29 May 2007 )