প্রোফাইল

Articles by this author:

  • মেঘডম্বুর বা অজগর মাঝেমধ্যে গাছে জড়িয়ে থাকলেও প্রধানত মাটিতে বা জলার ধারে ঘাপটি মেরে থাকা প্রাণী। সাংবাদিক বন্ধু মোরশেদ আলী খান এ বছর জিউধারার কাছে একটি ছোট খালে এমনই এক অজগর দেখতে পান। প্রচণ্ড গরমে অতিষ্ঠ প্রাণীটি জলার ধারে গা ডুবিয়ে গ্রামবাসীদের পোষা হাঁস ধরার চেষ্টায় ছিল।

  • সুন্দরবনের বনচারীদের ওপর বাঘের আক্রমণ বেড়ে গেছে। সাম্প্রতিক অতীতে বনের এতগুলো এলাকায় বাঘের এমন আগ্রাসী আচরণ দেখা যায়নি বলে বনপ্রান্তবাসীরা জানিয়েছেন। গত জুন মাস থেকে শুরু হয়ে এ পর্যন্ত ২১ জন বাঘের আক্রমণের মুখে পড়েছে।

  • ঢাকার ভাওয়াল গড়ের শালবন একসময় ছিল উপমহাদেশখ্যাত। গত শতকের ষাটের দশক পর্যন্ত চিতা বাঘসহ নানা ধরনের বন্য প্রাণীর আবাসস্থল ছিল এই বন। প্রায় ৬৫ হাজার একরের এই বনভূমি ছিল ভাওয়াল জমিদারের সম্পত্তি। আজ এই বনভূমি ছেঁড়াখোঁড়া, রুক্ষ, প্রায় বৃক্ষহীন হয়ে বনের প্রেতচ্ছায়ায় পরিণত।

  • বাংলাদেশে আসা পরিযায়ী পাখিদের মধ্যে অত্যন্ত বিরল একটি প্রজাতি হচ্ছে গোলাপি শালিক। ইংরেজি নাম রোজি স্টার্লিং (Sturnus roseus)। এ কারণেই স্থানীয় পাখিপ্রেমীরা একে খুব বেশি দেখার সুযোগ পান না।

    জীববিজ্ঞানী রেজা খান সম্প্রতি নারিকেল জিঞ্জিরা (সেন্ট মার্টিন) দ্বীপের দক্ষিণ-পূর্ব কোণে আটটি গোলাপি শালিক দেখতে পান। শালিকগুলো দেখা যায় উজাড় হওয়া ম্যানগ্রোভ বন ও দ্বীপের সবচেয়ে উঁচু স্থান মুড়া এলাকায়।

    একটি বাদে সব কটি শালিকের গায়ে ছিল শীতপালক, দেহের উপরিভাগে লালচে গোলাপি আভা। মিলন-ঋতুতে গোলাপি হয়ে ওঠে বলে এদের এ নাম। এ সময়টা এরা মধ্য এশিয়া ও ইউরোপে কাটায়।

  • জঙ্গল থেকে বাঘ এসে লোকালয়ে হামলা চালাচ্ছে, মানুষজন আহত করছে, মারছে, গরু ছাগল-শুয়োর-কুকুর টেনে নিচ্ছে সুন্দরবনের বনসংলগ্ন লোকালয় থেকে। এটা কোনো নতুন ঘটনা নয়। বনপ্রান্তে জনবসতি গড়ে ওঠার সময় থেকেই বাঘের