প্রোফাইল

Articles by this author:

  • কানাডিয়ান ফেডারেশন অফ স্টুডেন্টস (CFS) আয়োজিত দুই দিনের এক সিম্পোজিয়ামে গিয়েছিলাম ইউনিভার্সিটি অফ টরন্টো'র মিসিসাগা ক্যাম্পাসে। সিম্পোজিয়ামে গিয়ে দেখে এলাম একটি ছাত্র সংগঠন কিভাবে আগামীর লিডার তৈরী করে। সিম্পোজিয়ামের সেশনের পাশাপাশি চলেছে আমার প্রকৃতি পর্যবেক্ষণ।

  • আলোকচিত্রের পরিভাষায় বোকে (Bokeh) বলতে সাধারণতঃ সেই ছবিকে বোঝায় যেখানে ছবির মূল বিষয়কে ফুটিয়ে তুলতে আশেপাশের বিষয়গুলোকে অস্পষ্ট বা ঘোলা (Blur) করে দেয়া হয়।

  • ভুতুম দেখতে গেলে বনে যেতে হবে। শহুরের প্রকৃতিতে মাঝে মাঝে ভুতুম দেখা গেলেও তেমনটা আমার নজরে আসেনি। অজিবওয়ে পার্কে সেদিন মধ্যে যেতে যেতে বেশ খানিকটা বিকেল হয়ে গেল।

  • ঘাগরা শাক প্রাকৃতিকভাবে জন্মানো বর্ষজীবি বিরুৎ জাতীয় উদ্ভিদ। সাধারণতঃ ভেজা মাটি ও ফসলী জমির আশেপাশে এরা জন্মে। কচি গাছ ও বিচিতে কার্বোক্সিঅ্যাট্রাক্টিলোসাইড নামক বিষাক্ত উপাদান থাকে

  • দোয়েল মেরুদন্ডী প্রাণিদের মধ্যে প্যাছেরিফরম বর্গের অন্তর্গত একটি পাখি। নানা রকম সুরে ডাকাডাকির জন্য দোয়েল সুপরিচিত। কীট পতঙ্গ, ছোট ছোট শুঁও পোকা এদের প্রধান খাদ্য। এরা সারাদিন খাবারের খোঁজে ডাল থেকে ডালে নেচে বেড়ায়।

  • নায়াগ্রা আমাকে টানে। খুবই টানে। কানাডার অন্টারিওতে থাকে অথচ নায়াগ্রা দেখেনি এমন মানুষ পাওয়া বিরল। ছোটবেলা থেকে যার কথা শুনে এসেছি কানাডায় আসার পনর দিনের মাথায় তার সাথে প্রথম দেখা।

  • গত ২ এপ্রিল সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ৫০-৭০ কিমি দূরে জেলেদের জালে বিরল সামুদ্রিক মাছ “সামুদ্রিক সানফিশ” ধরা পড়েছে। এটি “স্লেন্ডার সানফিশ” নামেও পরিচিত। মাছটি অত্যন্ত বিরল এবং বাংলাদেশের জলসীমায় এটি আগে কখোনো দেখা যায়নি।

    ৬০-৮০ ফুট অগভীর সমুদ্রে ধরা পড়ার পর বয়স্ক জেলেরাও অবাক হয়ে যায়। এটি বর্তমানে কক্সবাজারে নির্মানাধীন পানওয়া বে পার্ক (Panowa Bay Park) যাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। পার্কের জীববিজ্ঞানী রাগিব উদ্দিন আহমেদ এটি স্লেন্ডার সানফিশ হিসেবে সনাক্ত করেন। পরে তিনি এটি সংরক্ষণের উদ্দ্যোগ নেন।

  • যৌন প্রজনন ছাড়া বংশবিস্তারের ঘটনা প্রকৃতিতে বিরল নয়। সাধারণত নিন্ম শ্রেণীর প্রাণিতে এ ধরনের প্রজনন দেখা গেলেও কমোডো ড্রাগনের (Komodo Dragon) মত সরিসৃপ প্রাণি পুরুষ সঙ্গী ছাড়াই এবার ডিম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক জার্নাল ন্যাচার (Nature)-এ প্রকাশিত এক গবষণাপত্রে বলা হয় লন্ডনের চেস্টার চিড়িয়াখানার ফ্লোরা নামের এই স্ত্রী ড্রাগনটি বছরের মে মাসে মোট এগারটি ডিম দিয়েছে পুরুষ কোন সঙ্গী ছাড়াই।

Blogs by this author:

  • আজ নিসর্গ গ্রুপে কিশোরের ছবি পোস্ট হয়েছে। সেগুলো সহ অসাধারণ আরো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।

  • আমার বাসা থেকে কিংসভিল শহর চল্লিশ মিনিটের ড্রাইভ। কিংসভিলের কাছে রুথভেন। ছোট্ট একটা বসতি। কলাসান্টি নাতিশীতোষ্ণ বাগান সেখানেই। ইংরেজীতে বলে [url=http://colasanti.com/]Colasanti's Tropical Gardens[/url]. ট্রপিক্যাল গার্ডেনের কথা শুনে প্রথমে কেন যেন ট্রপিক্যাল ফরেস্ট ভেবেছিলাম। সেই ভাবনা থেকেই সেখানে যাওয়া।

  • ইংরেজীতে বলে Downy woodpecker. এর বাংলা করলে দাঁড়ায় রোমশ কাঠঠোকরা বা ফেঁশো কাঠঠোকরা। পাখির ছবি তোলা খুবই কঠিন। চেষ্টা করছি কিভাবে পাখির ছবি তোলা যায় সেটা বুঝতে। গতকালের তোলা ছবি। এটি পুরুষ। মেয়েদের মাথার উপর লাল অংশটুকু থাকেনা। পশু/পাখিদের মধ্যে পুরুষরাই রঙিন বা বেশী আকর্ষণীয়।

  • গত সপ্তাহে ফ্লিকারে এসেছে চমৎকার কিছু ছবি। সেগুলোর বেশ কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি। ছবিগুলো ফ্লিকারের শ্যামলী নিসর্গ থেকে নেয়া। ফ্লিকারে শ্যামলী নিসর্গে আপনার প্রকৃতি বিষয়ক ছবি যোগ করুন। সেখান থেকে বাছাই করা ছবি নিয়ে রিভিউ প্রকাশ করা হবে।

  • গ্র্যান্ড ক্যানিয়ন সম্ভবত পৃথিবীর সবচেয়ে খ্যাতনামা গিরিখাত। অনেকের ধারনা এটি পৃথিবীর গভীরতম গিরিখাত। কিন্তু আসলে গ্যান্ড ক্যানিয়নের চেয়েও বড় বা গভীর গিরিখাত আছে।

  • নগরে নিসর্গ শিরোনামে একটা ধারাবাহিক লেখা শুরু করব ভাবছি প্রায় ২-৩ বছর ধরে। আজ পর্যন্ত শুরু করতে পারিনি। শহুরে জীবনে প্রকৃতির সান্নিধ্য পাওয়া যতটা কঠিন ভেবেছিলাম, কানাডায় এসে পেয়েছি তার উল্টোটা।

  • গ্রীষ্ম শুরু না হলেও তার আমেজ শুরু হয়ে গেছে। গত সপ্তাহের হঠাৎ-গরম শেষে এ সপ্তাহে আবার একটু নরম। আজ ৩রা মে ২০০৯, তাপমাত্রা ১৯ডিগ্রি সেলসিয়াস, রৌদ্রজ্জ্বল দিন।

  • গত কয়দিন বেশ ঠান্ডা ছিল। প্রকৃতিতে শীতের আগমনি প্রস্ততি চলছে। রাতে ৩-৪ ডিগ্রির কাছাকাছি নেমে আসে। সকালে ঘাসের গায়ে শিশির শুকাতে ঢের সময় লাগে। শীত আসি আসি করছে কিন্তু পুরোপুরি আসছেনা।

  • পেইন্টেড টার্টল (Painted turtle) নিয়ে যখন লেখার চিন্তা করি তখন খুজেঁ দেখি এর কোন বাংলা নাম নেই। এর নাম দেয়া যেতে পারে নকশী কাছিম অথবা রঙ্গিলা কাছিম*।

  • চলুননা ঘুরে আসি বাবলা দ্বীপ থেকে। অবাক হলেন? ভাবছেন বাবলা দ্বীপ আবার কোথায়? না, দূরে যাত্রার ধকল নেই, নেই সমুদ্রে ডুবে যাওয়ার ভয়। বিশাল সিন্ধুর জলরাশিও পেরোতে হবে না।