প্রোফাইল

Articles by this author:

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে প্রথমবারের মতো তিন দিনব্যাপী প্রজাপতি মেলা শুরু হয়েছে।

    বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং পরিবেশ বাঁচাও আন্দোলন যৌথভাবে এ মেলার আয়োজন করে।

  • আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় আগ্নেয়গিরিটির নতুন একটি জ্বালামুখ দিয়ে বুধবার লাভা বের হতে শুরু করেছে। আইসল্যান্ড বেতার এ তথ্য জানিয়েছে।

    হিমবাহ আইয়াফিয়াল্লাজকুলের নিচের এ আগ্নেয়গিরিটিতে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে অগ্ন্যুৎপাত শুরু হলে ওই অঞ্চলের শ' শ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

    একইসঙ্গে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী বিমানগুলোর গতিপথও পরিবর্তন করা হয়।

    আইসল্যান্ডের রাষ্ট্রীয় বেতার জানায়, বুধবার আগ্নেয়গিরিটিতে নতুন করে প্রায় তিনশ' মিটার লম্বা একটি ফাটল দেখা দিয়েছে।