দৈনিক যায়যায়দিন, ফেব্রুয়ারী ২৮, ২০০৭: খবর আসে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে৷ এক ভদ্রলোক মোবাইল ফোনে জানান, পুরনো ঢাকার হোসনি দালান ইমামবাড়ার (শিয়াদের ধর্মীয় স্থান) পুকুরে একটি কুমির পাওয়া গেছে৷ সেটি নাকি কংকৃটের ঘাটে বসে রোদ পোহাচ্ছে৷ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হুলস্থূল কাণ্ড৷ গেটের ভেতরে পুলিশের পিকআপ৷
দলে দলে মানুষ ছুটছে পুকুরের দিকে৷ লোহার গৃল দেয়া পুকুরের চারদিকে তখন শত শত উত্সুক মানুষের ভিড়, হই-হল্লা৷ কিন্তু কুমিরটি চুপচাপ৷ ঘাটে বসে ছিল নির্বিকার৷