Share |

কলাসান্টির ক্রান্তীয় বনে

আমার বাসা থেকে কিংসভিল শহর চল্লিশ মিনিটের ড্রাইভ। কিংসভিলের কাছে রুথভেন। ছোট্ট একটা বসতি। কলাসান্টি নাতিশীতোষ্ণ বাগান সেখানেই। ইংরেজীতে বলে Colasanti's Tropical Gardens. ট্রপিক্যাল গার্ডেনের কথা শুনে প্রথমে কেন যেন ট্রপিক্যাল ফরেস্ট ভেবেছিলাম। সেই ভাবনা থেকেই সেখানে যাওয়া। কিন্তু গিয়ে ফরেস্টের কোন নাম গন্ধ না পেয়ে মনটা খারাপ হয়েছিল। কলাসান্টি মূলতঃ ছোট বাচ্চাদের খেলার যায়গা। আছে ফুডকোর্ট, শিশুপার্কের মত বেশ কিছু রাইড। আর আছে ছোট্ট একটা চিড়িয়াখানা। এরা বলে পেটিং ফার্ম। সেখানে ছাগল আছে, বিক্রিও হয়; একেকটা ৫০ডলার।

পুরা জায়গাটাই গ্রিন হাউজের মধ্যে। উপরে কাঁচের ছাদ। ভেতরে নার্সারী। সেখানে হরেক রকমের ক্যাকটাস, অর্কিড, রঙ বেরঙের মৌসুমি ফুলের গাছ। বিক্রি হচ্ছে ফুল সহ ক্যাকটাস, মাত্র ২.৯৯ ডলার। আমরা একটা কিনলাম। অনেকেই কার্ট ভরে গাছ কিনছে, নিজেদের বাগানের জন্য নিশ্চয়ই।

পেটিং ফার্মে বার্মিজ অজগর, আমেরিকান এলিগেটর, গুঁইসাপ, শুকর, ছাগল, সাপ এবং আরো আছে কয়েক প্রজাতির পাখি। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করতে পারেন। উল্লেখযোগ্য পাখির মধ্যে আছে ব্লু এন্ড গোল্ড ম্যাকাও (Blue and Gold MaCaw), আর আমাজন তোতা (Amazon Parrot).

img_5122
১। (উপরে) সবুজ ইগুয়ানা। এত দূরে ছিল যে বোঝাই যায় না গায়ের রং আসলেই সবুজ কিনা।

img_5139.JPG
২। (উপরে) এটির সাধারণ নাম আমাজন তোতা। এটির নাম Blue-fronted Amazon.

img_5116.JPG
৩। (উপরে) ব্লু এন্ড গোল্ড ম্যাকাও (Blue and Gold MaCaw)

img_5149.JPG
৪। (উপরে) জবা। এই ফুল নানা রঙের হয়। ছবির ফুলটির রঙ ঠিক যেমন দেখছেন তেমনই। পোস্ট প্রসেস করে হাইলাইট আর কালো রঙ কমিয়েছি।

img_5101.JPG
৫। (উপরে) ড্যাফোডিল। বাস্তবে যত ভালো দেখায় ছবিতে তার এক কানাও আসেনা। ফুলের ছবি তোলার এই এক সমস্যা।

img_5112.JPG
৬। (উপরে) এই পাখিটি এত সুন্দর যে বর্ণনা দিতে গেলে ক্লিশে মনে হবে।

img_5076.JPG
৭। (উপরে) তিন রঙের ক্যাকটাস। আমি লালটা কিনেছি।

img_5079.JPG
৮। (উপরে) নাম জানিনা। কাঁটা আছে। দেখতে নরম মনে হলেও আসলে বেশ শক্ত।


যত মন্তব্য

মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <div>
  • Lines and paragraphs break automatically.

ফরম্যাটিং অপশনস

By submitting this form, you accept the Mollom privacy policy.