Share |

ব্লু বনেট

ব্লু বনেট টেক্সাসের জাতীয় ফুল যদিও পুরো বছরে মাত্র কয়েক সপ্তাহ দেখা পাওয়া যায় এর। মার্চের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি দেখা যায় এদের। এই সময়টাতে রাস্তার পাশেই ফুটে থাকে থরে থরে এই ফুল। মাত্র কয়েক ইঞ্চি লম্বা এই ফুলগুলো রাস্তার পাশের পতিত জমিকে একদম নীল চাদরের মত মুড়ে দেয়। স্প্রীং টাইমে এই ফুলের পাশে পারিবারিক ছবি তোলা মনে হয় টেক্সানদের অন্যতম প্রিয় একটা অভ্যাস।

টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয় এই ফুলের লাল আর সাদ স্ট্রেইন তৈরি করেছে যা দিয়ে ওদের ফ্ল্যাগের রঙগুলো বানানো যায়। প্রেসিডেন্ট লিন্ডন বিজনসনের পত্নী, যাঁকে লেডি বার্ড জনসন বলে সবাই, টেক্সাসে বিপুলভাবে ওয়াইল্ড ফ্লাওয়ার জনপ্রিয় করেন। সমস্ত রাস্তার পাশের পতিত জমিতে ব্লু বনেটসহ অন্য বুনো ফুলের চারা ছিটিয়ে দেন তিনি, যার ফলে বসন্তের সময় টেক্সাসের রাস্তাগুলির খুবই মনোরম দেখায়। টেক্সাসের রাজধানী অস্টিনে লেডি বার্ড জনসন একটি ওয়াইল্ড ফ্লাওয়ার সেন্টারও গড়ে তুলেছেন, যেটা বুনো ফুলের এক বিশাল বাগান।

march2010 392
march2010 385
march2010 400
march2010 398
উইকিতে ব্লু বনেট নিয়ে আরো তথ্য পাওয়া যাবে।

http://en.wikipedia.org/wiki/Bluebonnet