বাচ্চা ভূতটা হাড্ডিসার। মাথার খাপরি বের হয়ে এসেছে। চোখ দুটো গর্তে লুকানো। টর্চ লাইটের মতো তা ঠিকরে বের হচ্ছে। যেনো জয়নুলের দুর্ভিক্ষের সচল কোনো...
চিত্রা হরিণ বাংলাদেশের স্থলজ স্তণ্যপায়ীর মধ্যে সবচেয়ে সুন্দর ও নিরীহ। একসময় বাংলাদেশের অধিকাংশ গভীর বনে এর দেখা পাওয়া গেলেও এখন এর শেষ আশ্রয়স্থল সুন্দরবনসহ দু’চারটি বনে। আমাদের দেশে হরিণের বিপুল সম্ভবনা থাকলেও এদের নিয়ে গবেষণা তেমন হয়নি। দিন দিন হরিণের আবাসস্থল ধ্বংসের ফলে এদের টিকে থাকাই এখন দায়। বন্যপ্রাণী গবেষক ড: মোহাম্মদ মোস্তফা ফিরোজের মতে আমাদের এখনও যেসব বন আছে সেখানে সুষ্ঠু মনিটরিংয়ের মাধ্যমে হরিণের প্রজনন বৃদ্ধি করা সম্ভব। এর জন্য হরিণ ফার্মিংয়ের মডেল হিসেবে আমরা নিঝুম দ্বীপ বা উপকূলীয় অন্য কোন বন ব্যবহার করতে পারি। তাতে হরিণের খাদ্যভাস, প্রজনন হার, প্রিডেটর সমস্যা, রোগব্যাধিসহ




