• Narrow screen resolution
  • Wide screen resolution
  • Auto width resolution
  • Increase font size
  • Decrease font size
  • Default font size
Member Area

নিসর্গ : বাংলার প্রকৃতি | Nishorga : Bangladesh Nature & Environment

Saturday
Jul 05th
হোম arrow প্রকৃতি সংবাদ arrow বাইক্কা বিলে কটন টিলের সংসার
বাইক্কা বিলে কটন টিলের সংসার প্রিন্ট কর ইমেল
লিখেছেন চৌধুরী ভাস্কর হোম   
Monday, 30 July 2007

দেশে প্রথম বারের মত কাঠের তৈরী নীড়ে ছানা ফুটিয়েছে বালি হাঁস। শ্রীমঙ্গলে হাইল হাওরে বুনো পাখির জন্যে নীড় গড়ে দেওয়া হয়েছে। আর সেই নীড়ে সুখের সংসার সাজিয়েছে "কটন পিগমীগুজ" বা "কটন টিল" নামের কয়েকজোড়া বালি হাঁস। শুধু সংসারই সাজায়নি। ডিম থেকে ছানাও ফুটিয়েছে। এটি দেশে একটি বিরল ঘটনা বলে জানিয়েছে মাচ প্রকল্প।

হাইল হাওরে জলজ প্রাণীর অভয়াশ্রম বাইক্কা বিলের এই ঘটনা দেশে প্রথম। এ দাবি করেছেন ম্যানেজমেন্ট অব অ্যাকোয়াটিক ইকোসিস্টেম থ্রু কমিউনিটি হাসবেনড্রি’ (মাচ) প্রকল্পের কর্মকর্তারা।

হাইল হাওরের বাইক্কা বিলে তৈরী করা কাঠের বাক্সে ঘর বেঁধেছে বালিহাঁস দম্পতি।
হাইল হাওরের বাইক্কা বিলে তৈরী করা কাঠের বাক্সে ঘর বেঁধেছে বালিহাঁস দম্পতি।
মাচ প্রকল্পের শ্রীমঙ্গল কো-অর্ডিনেটর কার্যালয় সূত্রে জানা যায়, বিশেষভাবে তৈরি কাঠের ১২টি বা বাইক্কা বিলের বিভিন্ন অংশে স্থাপন করা হয়। ২০০৫ সালের ডিসেম্বরের প্রথম দিকে বাঙ্গুলো স্থাপন করা হয়েছিল। কিন্তু কোন ফল পাওয়া যায়নি।

প্রকল্পের সাইট কো-অর্ডিনেটর মোঃ মাজহারুল ইসলাম জাহাঙ্গীর জানান, বাঙ্গুলো স্থাপনের দুইবছর পর গত এপ্রিল মাসে এগুলোকে ঘিরে বালি হাঁসের আনাগোনা ল্ক্ষ করে তিনি আশাবাদী হয়ে ওঠেন। বাঙ্গুলো আরও নিবিড়ভাবে পর্যবেণ করতে থাকেন।

জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পাঁখিদের ব্যস্ততা আরও বেড়ে যায়। খোঁজ নিয়ে দেখেন পাঁচটি বাক্সে ৩-৪ জোড়া করে ছানা ফুটেছে। এগুলোর মধ্যে রয়েছে "কটন টিল" বা "কটন পিগমীগুজ" জাতের হাঁস, যাকে স্থানীয়ভাবে বালি হাঁস নামে সবাই চেনে।

জাহাঙ্গীর বলেন, ‘এপ্রিল-জুন মাসে একেকটি বালি হাঁস ৮-১০টি ডিম পাড়ে। হাওরে পাখিদের বসবাসের উপযোগি গাছ-গাছালি সৃজন করতে পারলে, এদের নির্ভয়ে চলাচলের পরিবেশ সৃষ্টি করতে পারলে শুধু বালি হাঁসই নয় অন্যান্যজাতের পাখিরাও হাওরে স্থায়ীভাবে সংসার সাজাবে।

মাচ প্রকল্পের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এই ঘটনাটিকে পরিবেশবিদ ও পাখি প্রেমিরা গুরুত্ব দিয়ে দেখছেন। সম্প্রতি কয়েকজন বাইক্কা বিল ঘুরে এদের (বালি হাঁস) নতুন সংসার দেখে গেছেন। মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রণীবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক ড· মনিরুল এইচ খান, ডা· রোনাল্ড হালদার প্রমুখ।

মন্তব্যগুলো (7)Add Comment
...
লিখেছেন Riyadh Chowdhury, November 29, 2007
khub shundor...
...
লিখেছেন atik mollick, November 17, 2007
it's more like to a failuer management that we can't manage the real habitant for the aquatic birds,and give them home as we used to make for the the pegion and other pet animals.but something is always better then nothing and we have to hat's of for what "MAECH" has done.last of all, we hope that they may go for the big issues, in purpose of protecting the aquatic ecosystem.
...
লিখেছেন মনোজকুমার দ. গিরিশ Manojkumar D Girish, October 29, 2007
মানুষের হাতে তৈরি কাঠের বাসায় প্রকৃতির পাখিরা যে শেষ পর্যন্ত ডিম পেড়েছে আর তা ফুটে ছানা হয়েছে তা খুই ভালো খবর৤ এরকম প্রচেষ্টা আরও হোক৤ আমরা তা হলে প্রকৃতির একটু কাছাকাছি যেতে পারব৤ মনোজকুমার দ. গিরিশ ২৯/১০/২০০৭
Manojkumar D Girish 29/10/2007 Kolkata
...
লিখেছেন মো: নবীরুল ইসলাম, September 24, 2007
আমি আপনার এই ওয়েব সাইটা খুবিই পচ্ছন্দ করি। কারন এটা সম্পূর্ণ বাংলায়। আমি আপনার ওয়েব সাইট থেকে প্রেরনা নিয়ে আমার সাইট ও বাংলায় করার ইচ্ছা পোষন করছি।

ধন্যবাদ আপনাকে।
নবীন
বগুড়া, বাংলাদেশ।
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
...
লিখেছেন Jhumi, September 18, 2007
Wowwwwwwwwwww! darun news.. i am really proud of those people who r working behind it. Please keep it up...
...
লিখেছেন yousuf,dubai, August 12, 2007
i would like to say thanks for that needfull job. It’s really amazing and interesting. i Believe that if we are support them(birds), they will support us by environment. And we should do that needfull to them, for us and ours whether.


thanks,
yousuf chowdhury
...
লিখেছেন Mainul HASSAN, August 01, 2007
Very interesting.

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Monday, 30 July 2007 )
 
< পূর্বে   পরে >

এ ধরনের লেখা