প্রকৃতি সংবাদ
বিপন্ন প্রাণির জন্য সড়ক সম্প্রসারণ স্থগিত | বিপন্ন প্রাণির জন্য সড়ক সম্প্রসারণ স্থগিত |
|
|
| লিখেছেন প্রকৃতিপ্রেমিক | |
| Wednesday, 27 June 2007 | |
|
কানাডার ছোট শহর কিচেনার। প্রায় ২১৪,০০০ মানুষের বাস। এই শহরের দক্ষিণ অংশে একটি সড়ক সম্প্রসারণের কাজ চলছিল। 'রিভার রোড়' সম্প্রসারণ করে হিডেন ভ্যালী (Hidden Valley) দিয়ে 'ফেয়ারওয়ে' রোডে গিয়ে মেলার কথা। কিন্তু হঠাৎ করেই সবকিছু স্থগিত করতে হচ্ছে বিপন্ন প্রজাতির এক স্যালাম্যান্ডারের বসতির উপস্থিতির কারণে। ![]() জেফারসন স্যালাম্যান্ডার পূর্ববর্তী জীবতালিকাতে (biological inventory)এ স্থানে এর উপস্থিতি রেকর্ড করা হয়নি।
সড়ক সম্প্রসারণে নিয়োজিত পরামর্শকরা নিশ্চিত করেছেনএটি জেফারসন স্যালাম্যান্ডার (Jefferson Salamander)। বিজ্ঞানসম্মত নাম Ambystoma jeffersonianum. ফেডারেল ও প্রাদেশিক আইনে এটি সংরক্ষিত উভচর এবং বিপন্ন হিসেবে তালিকাভূক্ত।
সরকারি কর্মকর্তারা অবশ্য এটি কি প্রজাতির স্যালাম্যান্ডার তা প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের মতে প্রজাতি সংরক্ষণের জন্য এর পরিচয় না প্রকাশ করাই ভাল। প্রকাশ পেলে কৌতূহলি মানুষ এর বসতির প্রতি আকৃষ্ট হতে পারে এমনকি ব্যক্তিগতভাবে এদের সংগ্রহ করতে উদ্যোগী হতে পারে যা প্রজাতির জন্য ভাল হবে না।
শেষ পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ কমপক্ষে এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। ছবির সূত্র: http://www.rom.on.ca/ontario/risk.php?doc_type=fact&lang=&id=154 খবরের সূত্র: www.therecord.com, June 26, 2006. মন্তব্যগুলো (1)
![]() লিখেছেন atik mollick, November 17, 2007
it has been well appreciated approach that the canadian govt. had not expose the "slamander" habitant to the general people.
মন্তব্য লিখুন
|
|
| সর্বশেষ আপডেট ( Wednesday, 27 June 2007 ) |
| < পূর্বে | পরে > |
|---|