Share |

এপ্রিল ২০১০

প্রিয় পাঠক,
নিসর্গের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে নিসর্গের সাইটটি নতুন করে ডিজাইন করা হয়েছে। আগের সাইটের লেখাগুলো ধীরে ধীরে নতুন সাইটে নিয়ে আসা হচ্ছে। এ কারণে কিছু পুরনো কিছু লেখা এই মুহূর্তে দেখা যাচ্ছেনা। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সহযোগীতার জন্য আগাম ধন্যবাদ।

এখন থেকে প্রতি মাসের শুরুতে নিসর্গ নিউজলেটার প্রকাশ করা হবে। মূলতঃ আগের মাসে প্রকাশিত লেখা ও ছবির মধ্যে থেকে বাছাই করা কিছু লেখা ও ছবি আপনাদের কাছে পাঠানো হবে। আশা করবো আপনাদের ভালো লাগবে। গত মাসের উল্লেখযোগ্য কিছু লেখার লিংক নিচে দেয়া হলো। নিসর্গে সদস্য হিসেবে যোগ দিয়েছেন বলেই আপনাদের কাছে নিজউজলেটার পাঠানো হচ্ছে। যেকোন সময় ইচ্ছে করলে আনসাবস্ক্রাইব করা যাবে।

বিলুপ্তপ্রায় লামচিতা লিখেছেন বিপ্রদাশ বড়ুয়া
২০০৪ সালে ময়মনসিংহের গারো পাহাড়ি এলাকায় এটি শিশু বয়সে গারোদের হাতে ধরা পড়ে। এর বৈজ্ঞানিক নাম নিওফেলিস নেবুলোসা। ক্যাটস পরিবারের সদস্য। একে লামচিতা বা মেঘলাচিতা বলে। তবে চিতার সঙ্গে নয়, জিনগতভাবে ব্যাঘ্রকুলের সঙ্গেই এদের মিল বেশি।

বাছাই করা কিছু ছবি লিখেছেন প্রকৃতিপ্রেমিক
গত সপ্তাহে ফ্লিকারে এসেছে চমৎকার কিছু ছবি। সেগুলোর বেশ কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি। ছবিগুলো ফ্লিকারের শ্যামলী নিসর্গ থেকে নেয়া।

শীতল কোমল কুসুম্বা লিখেছেন মুনতাসির মামুন
"কৃষ্টি" নামে একটা পত্রিকা দেখেছিলাম অনেক আগে বাবার কাছে। এখনও মনে আছে নীল মলাটের মাঝে ক্ষয়ে যাওয়া পাতার মত দেখতে একটা দালান গোছের কিছু একটার ছবি।

শেখ ফরিদের খোঁজে লিখেছেন সীমান্ত দীপু
এ দেশের একেবারের শেষ প্রান্ত তেঁতুলিয়ায় ছোট্ট ছবির মতো গ্রাম কাজীপাড়া। সামনেই ভারতের সীমানা। আমরা শুনতে এসেছি একটি পাখির ডাক, দূর শহর থেকে। চারদিকে মানুষের কানাকানি, ওরা ঢাকা থেকে এসেছে।


ব্লগ

রোমশ বা ফেঁশো কাঠঠোকরা
ইংরেজীতে বলে Downy woodpecker এর বাংলা করলে দাঁড়ায় রোমশ কাঠঠোকরা বা ফেঁশো কাঠঠোকরা। পাখির ছবি তোলা খুবই কঠিন। চেষ্টা করছি কিভাবে পাখির ছবি তোলা যায় সেটা বুঝতে। গতকালের তোলা ছবি। এটি পুরুষ। মেয়েদের মাথার উপর লাল অংশটুকু থাকেনা। পশু/পাখিদের মধ্যে পুরুষরাই রঙিন বা বেশী আকর্ষণীয়।

ব্লু বনেট
ব্লু বনেট টেক্সাসের জাতীয় ফুল যদিও পুরো বছরে মাত্র কয়েক সপ্তাহ দেখা পাওয়া যায় এর। মার্চের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি দেখা যায় এদের। এই সময়টাতে রাস্তার পাশেই ফুটে থাকে থরে থরে এই ফুল। মাত্র কয়েক ইঞ্চি লম্বা এই ফুলগুলো রাস্তার পাশের পতিত জমিকে একদম নীল চাদরের মত মুড়ে দেয়। স্প্রীং টাইমে এই ফুলের পাশে পারিবারিক ছবি তোলা মনে হয় টেক্সানদের অন্যতম প্রিয় একটা অভ্যাস।

কপুয়েরার দেশ ব্রাছিল!!
বিশ্বপরিক্রমায় ব্রাছিল যাবার সুযোগ হয়েছিল বছর দুয়েক আগে। আর তাই যাবার আগেই ব্রাছিল সম্পর্কে যে ধারনাটা ছিল তা মূলত সাম্বা কেন্দ্রিক আর ফুটবল। মৌসুমি ফুটবল লাভার হবার কারণে সাম্বাই মূল আর্কষণ ছিল ব্রাছিলের ব্যাপারে।

ভিডিও

নাগরাজ King cobra

নিসর্গ পড়ুন, নিসর্গের জন্য লিখুন, নিসর্গের উন্নয়নে আপনার মতামত দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ।

সম্পাদক
নিসর্গ
এপ্রিল ৭, ২০১০