Share |

Content about কানাডা

March 4, 2009

পেইন্টেড টার্টল (Painted turtle) নিয়ে যখন লেখার চিন্তা করি তখন খুজেঁ দেখি এর কোন বাংলা নাম নেই। এর নাম দেয়া যেতে পারে নকশী কাছিম অথবা রঙ্গিলা কাছিম*।

পেইন্টেড টার্টল (Painted turtle) নিয়ে যখন লেখার চিন্তা করি তখন খুজেঁ দেখি এর কোন বাংলা নাম নেই। এর নাম দেয়া যেতে পারে নকশী কাছিম অথবা রঙ্গিলা কাছিম*। অন্য সব সরীসৃপের মতই কাছিম বা কচ্ছপ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। যার মানে হলো এরা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেনা।

যার ফলে পরিবেশের তাপমাত্রা কমে গেলে এদেরকে নির্ভর করতে হয় সূর্যের আলোর দয়ার উপর। শীত এলে বা শীত না এলেও মাঝে মাঝেই এদের দেখা যায় পানির উপর উঠে গা শুকাতে। ব্যাপারটা শীতের বেলা বেশী হয় কারণ তখন পানির নিচে তাপমাত্রা যথেষ্ট পরিমান কমে যায়। আর তাই গা গরম করতে এরা উপরে উঠে আসে।