ঘাগরা শাক প্রাকৃতিকভাবে জন্মানো বর্ষজীবি বিরুৎ জাতীয় উদ্ভিদ। সাধারণতঃ ভেজা মাটি ও ফসলী জমির আশেপাশে এরা জন্মে। কচি গাছ ও বিচিতে কার্বোক্সিঅ্যাট্রাক্টিলোসাইড নামক বিষাক্ত উপাদান থাকে [১]। গবাদিপশু এই উদ্ভিদ খেয়ে বিষক্রিয়ার আক্রান্ত হয় ও মারা যায়। উদ্ভিদটি বড় হওয়ার সাথে সাথে এর বিষাক্ততা কমে যায়। তবে এর পাতা খেলে যকৃতের ক্ষতি হয় [৩]।
বাংলা নাম: ঘাগরা শাক
ইংরেজী নাম: Cocklebur
বৈজ্ঞানিক নাম: Xanthium strumarium