টিয়ানিউর্যাপ্টর (ইংরেজি: Tianyuraptor) ছোট বাহুর ড্রোমিওসরিড ডাইনোসরদের একটি গণ। এরা ডারউইন বর্ণীত ট্রাঞ্জিশনাল ফসিল তথা অন্তর্বর্তীকালীন জীবাশ্মগুলোর একটি। উড়তে অক্ষম ডাইনোসর থেকে উড়নক্ষম ডাইনোসরে বিবর্তনের মধ্যবর্তী একটি ধাপ হচ্ছে টিয়ানিউর্যাপ্টর। ২০০৯ সালের ১৯শে আগস্ট "প্রসিডিংস অফ দ্য রয়েল সোসাইটি"-র ওয়েবসাইটে প্রকাশিত গবেষণাপত্রের মাধ্যমে এই নতুন গণের আবিষ্কার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে। আবিষ্কার করেছেন চীনা জীববিজ্ঞানী Xiaoting Zheng, Xing Xu, Hailu You, Qi Zhao এবং Zhiming Dong। গবেষণাপত্রটিতে তাদের সবারই নাম আছে। গবেষণাপত্রটির অ্যাবস্ট্রাক্ট অনুবাদের মাধ্যমেই আমি টিয়ানিউর্যাপ্টর নাম