লৌয়ারি নদীর পাড়ে শান্ত, সুনিবিড় গ্রাম গোলাবাড়ি। টাঙ্গুয়ার হাওর থেকে সুনামগঞ্জ হয়ে লৌয়ারি মিশেছে সুরমা নদীতে। বাংলাদেশের আর দশটা গ্রামের মত হলেও গোলাবাড়ি সম্ববত: সবচেয়ে ছোট গ্রাম। অধিবাসি এক ডজন বা তার কাছাকাছি। পাশেই এরচে' সামান্য বড় জয়পুরা গ্রাম। এ বাদে আশেপাশে ১০ বর্গকিলোমিটারে লোকালয়ের চিহ্ন নেই।
গোলাবাড়ির দেখা টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে। ইঞ্জিন নৌকা থেকে হঠাৎই একটা লম্বা বেরুনা গাছের মাথায় বড় একটা পাখির বাসা চোখে পড়ল। মাঝিকে ইশারা করলাম। গোলাবাড়িতে নোঙর ফেলা হল।