"কৃষ্টি" নামে একটা পত্রিকা দেখেছিলাম অনেক আগে বাবার কাছে। এখনও মনে আছে নীল মলাটের মাঝে ক্ষয়ে যাওয়া পাতার মত দেখতে একটা দালান গোছের কিছু একটার ছবি। কোন মসজিদ-- তার পরিচয় মিলেছিল অনেক পরে যখন সদলবলে বাবাদের ডিপার্টমেন্ট থেকে পিকনিকে যাওয়া হয়েছিল। আমার নাজুক মনে ভীম দর্শন সেই অবয়ব আটকে ছিল অনেক কাল। কুচকুচে কালো দেয়ালের হীম শীতল স্থাপনার রূপের দিকে চেয়ে না দেখা একটা তাড়না বোধ যেগেছিল তখন। মনে হয় ভয়ই ছিল তাই তাবৎ দল যখন বাক্সপেটরা নিয়ে ভিতরে ঢুকলো আমি মায়ের আঙ্গুল ধরে দাড়িয়েছিলাম আর উল্টো দিকের পুস্করিনির পাশে। চন্দ্রাকারে বেঁকে যাওয়া খেজুর গাছে পা ঝুলিয়ে বসে সে বেলা পার করে দিয়েছিলাম। তবে সবাই যখ