Share |

Content about Article

July 23, 2010

মিঠা পানির অনেক মাছই আমাদের দেশ থেকে হারিয়ে গেছে। এক সময় এদেশের নদী-খালে-বিলে নানা প্রজাতির মিঠাপানির মাছ পাওয়া যেত। মামা-চাচাদের কাছে শোনা মাছ ধরার গল্প আজ কেবলই গল্প। এর মাঝেও হঠাৎ করে হারিয়ে যাওয়া মাছ পাওয়া গেলে সম্ভাবনার আশা জাগায় মনে। সেরকমই একটি খবর দৈনিক প্রথম আলো ২০১০-০৭-২২ তারিখে প্রকাশ করে একটি খবর। নিসর্গের পাঠকদের জন্য এখানে তুলে রাখলাম।

মিঠা পানির অনেক মাছই আমাদের দেশ থেকে হারিয়ে গেছে। এক সময় এদেশের নদী-খালে-বিলে নানা প্রজাতির মিঠাপানির মাছ পাওয়া যেত। মামা-চাচাদের কাছে শোনা মাছ ধরার গল্প আজ কেবলই গল্প। এর মাঝেও হঠাৎ করে হারিয়ে যাওয়া মাছ পাওয়া গেলে সম্ভাবনার আশা জাগায় মনে। সেরকমই একটি খবর দৈনিক প্রথম আলো ২০১০-০৭-২২ তারিখে প্রকাশ করে একটি খবর। নিসর্গের পাঠকদের জন্য এখানে তুলে রাখলাম। হারিয়ে যাওয়া মাছ মহাশোলের খবর পড়ুন বিস্তারিত। মূল খবরের লিংক এখানে। এই মাছ সম্পর্কে আরো জানতে উইকিপিডিয়াতে দেখুন।

May 20, 2010

ঘড়িয়াল এদেশের তথা গোটা উত্তর বঙ্গের খুবই ঐতিহ্যবাহী একটি প্রাণী। মূলত পদ্মা যমুনাতেই এর বড় আস্থানা। নদীর প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় আকারের প্রাণীটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফিট আর ওজন প্রায় ১৫০ কেজির উপর। মেয়ে ঘড়িয়ালের চেয়ে পুরুষটি আরও লম্বা হয়। বাংলাদেশ ছাড়াও উত্তর ভারত,নেপাল,ভুটান,পাকিস্থানে এদের দেখা মেলতো। তবে এখন পাকিস্থান ও ভুটানে কোন ঘড়িয়াল নেই। ১৯৭০ সালের এক গননায় দেখা গেছে গোটা দুনিয়ায় মাত্র ২০০ ঘড়িয়াল টিকে আছে।

কুমির মানেই মানুষের কাছে একটি ভয়ঙ্কর প্রাণীর নাম। এরা গৃহপালিত পশু, মানুষ এমনকি ডিঙি নৌকা পর্যন্ত নাকি আক্রমণ করে। বাস্তবে কুমির স্বাভাবিক অবস্থায় মানুষকে বা অন্য কাউকে আক্রমণ করার নজির খুবই কম। শুধুমাত্র এই ভুল ধারণাটিই কুমির হারিয়ে যাবার অন্যতম কারণ। বাংলাদেশে কুমিরের তিনটি জাত আছে। এর মধ্যে মিঠা পানির কুমির বিলুপ্ত হয়েছে বহু আগেই। এখন পাওয়া যায় শুধুমাত্র খান জাহান আলীর মাজার,ডুলাহাজরা সাফারী পার্ক ও চিড়িয়াখানায়। লোনা পানির কুমির আছে সুন্দরবন এলাকায়। এর অবস্থাও বেশ খারাপ। সুন্দরবন এলাকার আশেপাশে যেসব জেলেরা মাছ ধরতে যায় তারা যেকোন দুর্ঘটনায় মারা পড়লেই বা হারিয়ে গেলেই কুমিরে ধরে নিয়ে গেছে বলে

May 14, 2010

ঢাকার ভাওয়াল গড়ের শালবন একসময় ছিল উপমহাদেশখ্যাত। গত শতকের ষাটের দশক পর্যন্ত চিতা বাঘসহ নানা ধরনের বন্য প্রাণীর আবাসস্থল ছিল এই বন। প্রায় ৬৫ হাজার একরের এই বনভূমি ছিল ভাওয়াল জমিদারের সম্পত্তি। আজ এই বনভূমি ছেঁড়াখোঁড়া, রুক্ষ, প্রায় বৃক্ষহীন হয়ে বনের প্রেতচ্ছায়ায় পরিণত।

ঢাকার ভাওয়াল গড়ের শালবন একসময় ছিল উপমহাদেশখ্যাত। গত শতকের ষাটের দশক পর্যন্ত চিতা বাঘসহ নানা ধরনের বন্য প্রাণীর আবাসস্থল ছিল এই বন। প্রায় ৬৫ হাজার একরের এই বনভূমি ছিল ভাওয়াল জমিদারের সম্পত্তি। আজ এই বনভূমি ছেঁড়াখোঁড়া, রুক্ষ, প্রায় বৃক্ষহীন হয়ে বনের প্রেতচ্ছায়ায় পরিণত।

April 9, 2010

ঢাকার দূষিত বায়ুতে শ্বাস-প্রশ্বাস নেওয়ার কারণে প্রতি তিনজন কোমলমতি স্কুলশিক্ষার্থীর মধ্যে দুজনই অ্যাজমায় আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের কেউই উত্তরাধিকার বা পারিবারিক সূত্রে শ্বাসকষ্টের রোগী নয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আওতায় পরিবেশ অধিদপ্তর পরিচালিত 'ঢাকার স্কুলশিশুদের মধ্যে বায়ুদূষণের প্রভাব' শীর্ষক গবেষণায় এ ভয়াবহ তথ্য ঘোষণা করা হয়েছে।

ঢাকার দূষিত বায়ুতে শ্বাস-প্রশ্বাস নেওয়ার কারণে প্রতি তিনজন কোমলমতি স্কুলশিক্ষার্থীর মধ্যে দুজনই অ্যাজমায় আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের কেউই উত্তরাধিকার বা পারিবারিক সূত্রে শ্বাসকষ্টের রোগী নয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আওতায় পরিবেশ অধিদপ্তর পরিচালিত 'ঢাকার স্কুলশিশুদের মধ্যে বায়ুদূষণের প্রভাব' শীর্ষক গবেষণায় এ ভয়াবহ তথ্য ঘোষণা করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, রাজধানীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে নবম শ্রেণীর ১৮০ ছাত্রছাত্রীর মধ্যে ৪২ দিন গবেষণা করে ১২০ জনকেই অ্যাজমায় আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়।

March 20, 2010

২০০৪ সালে ময়মনসিংহের গারো পাহাড়ি এলাকায় এটি শিশু বয়সে গারোদের হাতে ধরা পড়ে। এর বৈজ্ঞানিক নাম নিওফেলিস নেবুলোসা। ক্যাটস পরিবারের সদস্য। একে লামচিতা বা মেঘলাচিতা বলে। তবে চিতার সঙ্গে নয়, জিনগতভাবে ব্যাঘ্রকুলের সঙ্গেই এদের মিল বেশি।

কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দেশের একমাত্র 'লামচিতা' বাঘের ছবি ও খবর ছাপা হয়েছে ১৪ মার্চ কালের কণ্ঠে। ওর বয়স ছয় বছর এবং ওটি এখনো কুমারীজীবন যাপন করছে সঙ্গীর অভাবে। ২০০৪ সালে ময়মনসিংহের গারো পাহাড়ি এলাকায় এটি শিশু বয়সে গারোদের হাতে ধরা পড়ে। এর বৈজ্ঞানিক নাম নিওফেলিস নেবুলোসা। ক্যাটস পরিবারের সদস্য। একে লামচিতা বা মেঘলাচিতা বলে। তবে চিতার সঙ্গে নয়, জিনগতভাবে ব্যাঘ্রকুলের সঙ্গেই এদের মিল বেশি। বিলুপ্তপ্রায় বলে এদের সংরক্ষণের প্রয়োজনে প্রজননে বেশি জোর দিচ্ছে সারা বিশ্ব। ভারত, নেপাল, মিয়ানমার, চীনের দক্ষিণাঞ্চল, সুমাত্রা, জাভা, বোর্নিও ও বাংলাদেশের সিলেট-ময়মনসিংহ অঞ্চলে এদের দেখা য

January 22, 2010

আগের পর্বে লিখেছিলাম বাংলাদেশের ৪ প্রকারের বনের কথা। আজকে বলছি এই চার প্রকারের এক 'শালবন' নিয়ে। এ বনের নামকরণ এর প্রধান বৃক্ষ (প্রায় ৯৫ ভাগ) শাল (Shorea robusta) এর কারণে।

আগের পর্বে লিখেছিলাম বাংলাদেশের ৪ প্রকারের বনের কথা। আজকে বলছি এই চার প্রকারের এক 'শালবন' নিয়ে। এ বনের নামকরণ এর প্রধান বৃক্ষ (প্রায় ৯৫ ভাগ) শাল (Shorea robusta) এর কারণে। শুধু বাংলাদেশেই নয়, হিমালয়ের পাদদেশ ঘেঁসে নেপাল আর ভারতের বেশ কিছু অঞ্চল জুড়ে রয়েছে এ বন।

January 9, 2010

বিশ্বব্যাপী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জীববৈচিত্র (Biodiversity) সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জাতিসংঘ ২০১০ সালকে আন্তর্জাতিক জীববৈচিত্র বর্ষ (International Year of Biodiversity) হিসেবে ঘোষণা করেছে।

বিশ্বব্যাপী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জীববৈচিত্র (Biodiversity) সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জাতিসংঘ ২০১০ সালকে আন্তর্জাতিক জীববৈচিত্র বর্ষ (International Year of Biodiversity) হিসেবে ঘোষণা করেছে। জীববৈচিত্র বিষয়ক কনভেনশন CBD নানাভাবে IYB উদযাপনে সহায়তা করছে। বছরব্যাপী নানা আয়োজনে পালিত হবে এই জীববৈচিত্র বর্ষ; তার মধ্যে রয়েছে সেমিনার, কনফারেন্স, সিমপোজিয়াম ইত্যাদি ইত্যাদি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হাজারো আয়োজন। সবচেয়ে বড় আয়োজনটি হচ্ছে জাপানের নাগোয়া (Nagoya) শহড়ে। আগামী অক্টোবরে বিভিন্ন দেশের রাস্ট্র ও সরকার প্রধানরা মিলিত হচ্ছেন CBD এর COP10 এ। প্রসংগত বলে রাখি, কিছুদিন আগে কো

August 30, 2009

এদেশে শকুনের যেক’টি প্রজাতি আছে তাদের মধ্যে বাংলা শকুন ছাড়া প্রায় সব ক’টি জাতই হারিয়ে গেছে। বাংলা শকুনও এখন মৃত্যুপথযাত্রী। তাদের টিকে থাকার জন্য খাবার আর আবাস্থল নেই বললেই চলে।

এদেশে শকুনের যেক’টি প্রজাতি আছে তাদের মধ্যে বাংলা শকুন ছাড়া প্রায় সব ক’টি জাতই হারিয়ে গেছে। বাংলা শকুনও এখন মৃত্যুপথযাত্রী। তাদের টিকে থাকার জন্য খাবার আর আবাস্থল নেই বললেই চলে। সিলেটের গভীর বন আর সুন্দরবনে কালেভদ্রে শকুনের দেখা মেলে।

July 6, 2009

জঙ্গল থেকে বাঘ এসে লোকালয়ে হামলা চালাচ্ছে, মানুষজন আহত করছে, মারছে, গরু ছাগল-শুয়োর-কুকুর টেনে নিচ্ছে সুন্দরবনের বনসংলগ্ন লোকালয় থেকে। এটা কোনো নতুন ঘটনা নয়। বনপ্রান্তে জনবসতি গড়ে ওঠার সময় থেকেই বাঘের

জঙ্গল থেকে বাঘ এসে লোকালয়ে হামলা চালাচ্ছে, মানুষজন আহত করছে, মারছে, গরু ছাগল-শুয়োর-কুকুর টেনে নিচ্ছে সুন্দরবনের বনসংলগ্ন লোকালয় থেকে। এটা কোনো নতুন ঘটনা নয়। বনপ্রান্তে জনবসতি গড়ে ওঠার সময় থেকেই বাঘের ‘প্রিডেটরি অ্যাবেরেসন’ হয়ে আসছে। এটা শুধু সুন্দরবনেই নয়, ভারতের দুধওয়া, কানহা, সুন্দরবন; ইন্দোনেশিয়ার সুমাত্রায় এ ধরনের ঘটনা ঘটছে। তবে বাংলাদেশ সুন্দরবনের মতো এত বেশি মাত্রার উৎপাত পৃথিবীর বাকি ১৩টি বাঘের দেশের কোনোটিকে পোহাতে হয় না।

June 25, 2009

চিত্রা হরিণ বাংলাদেশের স্থলজ স্তণ্যপায়ীর মধ্যে সবচেয়ে সুন্দর ও নিরীহ। একসময় বাংলাদেশের অধিকাংশ গভীর বনে এর দেখা পাওয়া গেলেও এখন এর শেষ আশ্রয়স্থল সুন্দরবনসহ দু’চারটি বনে।

চিত্রা হরিণ বাংলাদেশের স্থলজ স্তণ্যপায়ীর মধ্যে সবচেয়ে সুন্দর ও নিরীহ। একসময় বাংলাদেশের অধিকাংশ গভীর বনে এর দেখা পাওয়া গেলেও এখন এর শেষ আশ্রয়স্থল সুন্দরবনসহ দু’চারটি বনে। আমাদের দেশে হরিণের বিপুল সম্ভবনা থাকলেও এদের নিয়ে গবেষণা তেমন হয়নি। দিন দিন হরিণের আবাসস্থল ধ্বংসের ফলে এদের টিকে থাকাই এখন দায়। বন্যপ্রাণী গবেষক ড: মোহাম্মদ মোস্তফা ফিরোজের মতে আমাদের এখনও যেসব বন আছে সেখানে সুষ্ঠু মনিটরিংয়ের মাধ্যমে হরিণের প্রজনন বৃদ্ধি করা সম্ভব। এর জন্য হরিণ ফার্মিংয়ের মডেল হিসেবে আমরা নিঝুম দ্বীপ বা উপকূলীয় অন্য কোন বন ব্যবহার করতে পারি। তাতে হরিণের খাদ্যভাস, প্রজনন হার, প্রিডেটর সমস্যা, রোগব্যাধিসহ যাবতী

June 8, 2009

আলোকচিত্রের পরিভাষায় বোকে (Bokeh) বলতে সাধারণতঃ সেই ছবিকে বোঝায় যেখানে ছবির মূল বিষয়কে ফুটিয়ে তুলতে আশেপাশের বিষয়গুলোকে অস্পষ্ট বা ঘোলা (Blur) করে দেয়া হয়।

আলোকচিত্রের পরিভাষায় বোকে (Bokeh) বলতে সাধারণতঃ সেই ছবিকে বোঝায় যেখানে ছবির মূল বিষয়কে ফুটিয়ে তুলতে আশেপাশের বিষয়গুলোকে অস্পষ্ট বা ঘোলা (Blur) করে দেয়া হয়। এটি করা হয় ছবির মূল বিষয়বস্তুকে ফোকাস এবং চারপাশের বিষয়বস্তুগুলোকে আউট-অব-ফোকাস রেখে। আলোকচিত্রে বোকে শব্দটি একেবারেই নতুন; ২০০০ সনের আগে আলোকচিত্রে এর উল্লেখ পাওয়া যায়না [১]।

May 29, 2009

বাংলাদেশে বন কতটুকু? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একাধিক পরিসংখ্যান পাওয়া যাবে। বাংলাদেশ বন বিভাগ এবং এবং অন্যান্য অর্গানাইজেশনের (যেমন FAO) পরিসংখ্যানের ভেতর পার্থক্য যথেষ্ট..

নিসর্গ তে এটি আমার প্রথম লেখা। চেষ্টা করব চালিয়ে যেতে, দেখি কতদূর যেতে পারি

January 15, 2009

জীবজগতের একটা বিরাট অংশ গোটা পৃথিবী থেকেই খুব দ্রুত হারিয়ে যাচ্ছে। আমাদের দেশের বিপন্ন পশু-পাখির মধ্যে শামুকখোল অন্যতম।

জীবজগতের একটা বিরাট অংশ গোটা পৃথিবী থেকেই খুব দ্রুত হারিয়ে যাচ্ছে। আমাদের দেশের বিপন্ন পশু-পাখির মধ্যে শামুকখোল অন্যতম। শামুকখোলের মত বড় পাখিদের জন্য বেশী খাবার দরকার আর সেই সাথে বাসা বানাবার জন্য চাই বেশ পুরাতন লম্বা গাছ যা বড় পাখিদের কাছে বেশ দুর্লভ হয়ে পড়েছে। এক সময় বাংলাদেশের সব জায়গায় শামুকখোল দেখা যেতো।

October 25, 2008

শ্বেত বা অ্যালবিনো সরালী দেখা খুবই বিরল একটা ঘটনা। বাংলাদেশে শ্বেত সরালীকে এই প্রথম দেখা গেল। অনেকে শ্বেত কাক দেখেছেন বলে বলেন কিন্তু শ্বেত সরালীকে আমাদের দেশেই পাওয়া যাবে তা একদম অবাক করা ব্যাপার।

শ্বেত বা অ্যালবিনো সরালী দেখা খুবই বিরল একটা ঘটনা। বাংলাদেশে শ্বেত সরালীকে এই প্রথম দেখা গেল। অনেকে শ্বেত কাক দেখেছেন বলে বলেন কিন্তু শ্বেত সরালীকে আমাদের দেশেই পাওয়া যাবে তা একদম অবাক করা ব্যাপার। অ্যালবিনো বা শ্বেত হল একটা রোগ। মানুষ বা অন্য কোন পশুর মধ্যে চোখে পড়ে। তাও আবার খুবই কম। পাখিতে একেবারেই কম। প্রতি বিশ লাখে একটা থাকতে পারে। গত মাসে ইনাম আল হক ও তার সঙ্গীরা চট্টগ্রামের পতেঙ্গার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাতে যান জলচর পাখি গননা করতে।

November 12, 2007

প্রাকৃতিকভাবেই বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ। তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত,শীতকাল ও গ্রীষ্মকাল সবকিছু বিবেচনা করলে আমরাও ফার্মিংয়ের ক্ষেত্রে পশ্চিমাদের মত এগিয়ে যেতে পারি।

প্রাকৃতিকভাবেই বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ। তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত,শীতকাল ও গ্রীষ্মকাল সবকিছু বিবেচনা করলে আমরাও ফার্মিংয়ের ক্ষেত্রে পশ্চিমাদের মত  এগিয়ে  যেতে পারি। এর জন্য খুব বেশী অর্থ বা অন্যান্য ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়না। তবে সবচেয়ে বেশী যা প্রয়োজন হয় তা হল দক্ষ মানুষের। তবে এর অভাবও অনেকটা কমিয়েছে বাংলাদেশীরা। আমরাও অনেক দূর এগিয়ে গেছি। ময়মনসিংহের ভালুকায় রেপটাইলস ফার্ম এর প্রকৃষ্ঠ উদাহরণ।

February 28, 2007

“উন্নয়নশীল দেশে ক্লোনিং পরিবেশগত সুবিধা বয়ে আনতে পারে” বলেছেন অধ্যাপক ক্যালটাস জুমা। তিনি যুক্তি দেখানে যে বায়োটেকনলজির মাধ্যমে কৃষি কাজে ব্যবহারযোগ্য দুর্লভ পশুর উৎপাদন করা সম্ভব যেগুলি পরিবর্তিত পরিবেশে অধিকতর অভিযোজন করতে সক্ষম”

“উন্নয়নশীল দেশে ক্লোনিং পরিবেশগত সুবিধা বয়ে আনতে পারে” বলেছেন অধ্যাপক ক্যালটাস জুমা। তিনি যুক্তি দেখানে যে বায়োটেকনলজির মাধ্যমে কৃষি কাজে ব্যবহারযোগ্য দুর্লভ পশুর উৎপাদন করা সম্ভব যেগুলি পরিবর্তিত পরিবেশে অধিকতর অভিযোজন করতে সক্ষম”

গত পাঁচ বছর গবেষণার পর আমেরিকার খাদ্য ও ঔষধ প্রশাসন (Food and Drug Administration, FDA) ঘোষণা দিয়েছে যে ক্লোনিং পদ্ধতিতে উৎপাদিত পশুর মাংস খাদ্য হিসেবে নিরাপদ। কিন্তু তার পরও কিছু ভোক্তা সংগঠন এব্যাপারে পুরোপুরি সন্দেহ মুক্ত হতে পারেনি এবং তারা ক্লোনিংএর নীতিগত দিকগুলি পরীক্ষা করে দেখার দাবি জানিয়েছে।

February 26, 2007

যন্ত্রসংগীত সর্বজনীন। কিন্তু পাখির ডাক আরো সর্বজনীন। এক সময় আমাদের ঘুম ভাঙতো অজস্র পাখির মধুর কল-কাকলিতে। ভোরের আলো আর পাখির ডাক এক অনাবিল আনন্দে ভরিয়ে তুলতো প্রাণ। যেন পাখির ডাক না হলে ভোর হবে না। আর ভোর না হলে ফুল ফুটবে না।

যন্ত্রসংগীত সর্বজনীন। কিন্তু পাখির ডাক আরো সর্বজনীন। এক সময় আমাদের ঘুম ভাঙতো অজস্র পাখির মধুর কল-কাকলিতে। ভোরের আলো আর পাখির ডাক এক অনাবিল আনন্দে ভরিয়ে তুলতো প্রাণ। যেন পাখির ডাক না হলে ভোর হবে না। আর ভোর না হলে ফুল ফুটবে না। কবি তাই বলেছেন ‘পাখি সব করে রব, রাত্রি পোহাইল / কাননে কুসুম কলি সকলি ফুটিল।’ কবি কাজী নজরম্নল ইসলামও ভোরের বর্ণনা দিতে গিয়ে বলেছেন: ‘ত্যাজি’ নীড়/ করে ভিড় / ওড়ে পাখি আকাশে, এন্তার / গান তার / ভাসে ভোর বাতাসে।’

February 11, 2007

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন - সুন্দরবন। বাংলাদেশ ও ভারতের পশ্চিবঙ্গের অংশবিশেষ নিয়ে সুন্দরবনের বিস্তার। এ বনেই বাস করে ভূবন-বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন - সুন্দরবন। বাংলাদেশ ও ভারতের পশ্চিবঙ্গের অংশবিশেষ নিয়ে সুন্দরবনের বিস্তার। এ বনেই বাস করে ভূবন-বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনের অপার সৌন্দর্য হাতছানি দেয় দেশী-বিদেশী নানা রঙের মানুষকে। চিত্রল হরিণ, সুন্দরী গাছ, জলের কুমির আর নানা জাতের মাছ, গাছে গাছে শত শত প্রজাতির রং-বেরঙের পাখিই এই আকর্ষণের মূল কারণ।

life in the sundarbans, Bangladesh