Share |

Content about Travel

October 20, 2009

এ দেশের একেবারের শেষ প্রান্ত তেঁতুলিয়ায় ছোট্ট ছবির মতো গ্রাম কাজীপাড়া। সামনেই ভারতের সীমানা। আমরা শুনতে এসেছি একটি পাখির ডাক, দূর শহর থেকে। চারদিকে মানুষের কানাকানি, ওরা ঢাকা থেকে এসেছে।

এ দেশের একেবারের শেষ প্রান্ত তেঁতুলিয়ায় ছোট্ট ছবির মতো গ্রাম কাজীপাড়া। সামনেই ভারতের সীমানা। আমরা শুনতে এসেছি একটি পাখির ডাক, দূর শহর থেকে। চারদিকে মানুষের কানাকানি, ওরা ঢাকা থেকে এসেছে। তারা হয়তো জানেন না তাদের ঘরেই আছে এক ভিআইপি অতিথি। নাম তার 'শেখ ফরিদ'

July 13, 2009

কানাডিয়ান ফেডারেশন অফ স্টুডেন্টস (CFS) আয়োজিত দুই দিনের এক সিম্পোজিয়ামে গিয়েছিলাম ইউনিভার্সিটি অফ টরন্টো'র মিসিসাগা ক্যাম্পাসে। সিম্পোজিয়ামে গিয়ে দেখে এলাম একটি ছাত্র সংগঠন কিভাবে আগামীর লিডার তৈরী করে। সিম্পোজিয়ামের সেশনের পাশাপাশি চলেছে আমার প্রকৃতি পর্যবেক্ষণ।

কানাডিয়ান ফেডারেশন অফ স্টুডেন্টস (CFS) আয়োজিত দুই দিনের এক সিম্পোজিয়ামে গিয়েছিলাম ইউনিভার্সিটি অফ টরন্টো'র মিসিসাগা ক্যাম্পাসে। সিম্পোজিয়ামে গিয়ে দেখে এলাম একটি ছাত্র সংগঠন কিভাবে আগামীর লিডার তৈরী করে। সিম্পোজিয়ামের সেশনের পাশাপাশি চলেছে আমার প্রকৃতি পর্যবেক্ষণ।

জুন ১২, ২০০৯, শুক্রবার। বিকাল ৫টা।

March 20, 2009

নায়াগ্রা আমাকে টানে। খুবই টানে। কানাডার অন্টারিওতে থাকে অথচ নায়াগ্রা দেখেনি এমন মানুষ পাওয়া বিরল। ছোটবেলা থেকে যার কথা শুনে এসেছি কানাডায় আসার পনর দিনের মাথায় তার সাথে প্রথম দেখা।

নায়াগ্রা আমাকে টানে। খুবই টানে। কানাডার অন্টারিওতে থাকে অথচ নায়াগ্রা দেখেনি এমন মানুষ পাওয়া বিরল। ছোটবেলা থেকে যার কথা শুনে এসেছি কানাডায় আসার পনর দিনের মাথায় তার সাথে প্রথম দেখা। সেই থেকেই নায়াগ্রার প্রেমে পড়েছি। কতবার গিয়েছি তার হিসাব নেই। এখন নায়াগ্রা থেকে অনেক দূরে থাকি, তাই ইচ্ছে থাকলেও যাওয়া হয়ে ওঠেনা।

দিনের নায়াগ্রা অনেকবার দেখা হলেও রাতের নায়াগ্রা কখনোই দেখা হয়নি। বাসা থেকে নায়াগ্রা প্রায় ৫ ঘন্টার ড্রাইভ। এখন সূর্য ডোবে পাঁচটায়। দুপুরে রওনা হলে নায়াগ্রাতে এক ঘন্টা থাকলেও ফিরতে ফিরতে রাত এগারোটা বেজে যাবে। তাই ঠিক হলো ওয়াটারলুতে রাত কাটানো হবে।

February 19, 2008

মাত্র পাঁচ দিনে ৩ লাখ ৭৫০ হাজার বর্গকিলোমিটারের বিশাল একটি দেশ কি ঘুরে দেখা সম্ভব? সে দেশটি আবার দক্ষিণ-পূর্ব এশিয়ার বিকাশমান অর্থনীতির দেশ। সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে দৃঢ় কথা বলার জন্য বার বার আলোচিত হয়েছে দেশটি।

মাত্র পাঁচ দিনে ৩ লাখ ৭৫০ হাজার বর্গকিলোমিটারের বিশাল একটি দেশ কি ঘুরে দেখা সম্ভব? সে দেশটি আবার দক্ষিণ-পূর্ব এশিয়ার বিকাশমান অর্থনীতির দেশ। সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে দৃঢ় কথা বলার জন্য বার বার আলোচিত হয়েছে দেশটি। বিশ্বের পর্যটনপ্রেমিকদের প্রধান গন্তব্য।

হ্যাঁ, মালয়েশিয়ার কথাই বলছি। পরিকল্পনাটা বেশ ক’মাস আগেই জানিয়েছিলেন খলিলী ভাই। আমি, খলিলী ভাই আর মাসুম বিল্লাহ ভাই। তিনজনের টিম। ২০০৭ সালের ২ মার্চ দিবাগত রাত দেড়টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে আমাদের যাত্রা শুরু হলো। নির্দিষ্ট সময়ের কিছু পর ঠিক ২টা ৯ মিনিটে বিমান আকাশে ডানা মেলল।

January 28, 2008

লৌয়ারি নদীর পাড়ে শান্ত, সুনিবিড় গ্রাম গোলাবাড়ি। টাঙ্গুয়ার হাওর থেকে সুনামগঞ্জ হয়ে লৌয়ারি মিশেছে সুরমা নদীতে। বাংলাদেশের আর দশটা গ্রামের মত হলেও গোলাবাড়ি সম্ববত: সবচেয়ে ছোট গ্রাম। অধিবাসি এক ডজন বা তার কাছাকাছি।

লৌয়ারি নদীর পাড়ে শান্ত, সুনিবিড় গ্রাম গোলাবাড়ি। টাঙ্গুয়ার হাওর থেকে সুনামগঞ্জ হয়ে লৌয়ারি মিশেছে সুরমা নদীতে। বাংলাদেশের আর দশটা গ্রামের মত হলেও গোলাবাড়ি সম্ববত: সবচেয়ে ছোট গ্রাম। অধিবাসি এক ডজন বা তার কাছাকাছি। পাশেই এরচে' সামান্য বড় জয়পুরা গ্রাম। এ বাদে আশেপাশে ১০ বর্গকিলোমিটারে লোকালয়ের চিহ্ন নেই।

গোলাবাড়ির দেখা টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে। ইঞ্জিন নৌকা থেকে হঠাৎই একটা লম্বা বেরুনা গাছের মাথায় বড় একটা পাখির বাসা চোখে পড়ল। মাঝিকে ইশারা করলাম। গোলাবাড়িতে নোঙর ফেলা হল।

April 9, 2007

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগ স্থাপিত হবার পর থেকে প্রতি বছরই স্টাডি ট্যুর হয়ে থাকে। এ বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড: মোস্তফা ফিরোজ প্রথম ব্যাচের ছাত্র ছিলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগ স্থাপিত হবার পর থেকে প্রতি বছরই স্টাডি ট্যুর হয়ে থাকে। এ বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড: মোস্তফা ফিরোজ প্রথম ব্যাচের ছাত্র ছিলেন এবং ১৮তম ব্যাচের ছাত্র সীমান্ত দীপু।দু'জনেই ছিলেন এবারের ১৮ তম ট্যুরে। এ দীর্ঘ সময়ে ট্যুর থেকে প্রাপ্ত কালেকশানে ডিপার্টমেন্টের ৩টি ল্যাবই এখন সমৃদ্ধ। এবার ট্যুর থেকে ফিরে সেই সব অভিজ্ঞতা নিয়েই লিখেছেন সীমান্ত দীপু।

February 11, 2007

আর ইউ শিওর?? প্রশ্নটা করেছিলেন সাগর ভাই, ইমরান ভাইকে কোনো এক শীতের সন্ধ্যায়। আমরা বাংলা মোটরের মোড়ে চা খেতে খেতে আড্ডা মারছিলাম, আড্ডার বিষয় ছিলো আমাদের পরবর্তী ভ্রমণ নিয়ে, তখনই বিদ্যুৎ ঝলকের মতো ইমরান ভাই

স্বপ্নের শুরু
আর ইউ শিওর?? প্রশ্নটা করেছিলেন সাগর ভাই, ইমরান ভাইকে কোনো এক শীতের সন্ধ্যায়। আমরা বাংলা মোটরের মোড়ে চা খেতে খেতে আড্ডা মারছিলাম, আড্ডার বিষয় ছিলো আমাদের পরবর্তী ভ্রমণ নিয়ে, তখনই বিদ্যুৎ ঝলকের মতো ইমরান ভাই তার আইডিয়াটা আমাদের জানালেন,

June 6, 2006

''লাক্সর" নামটা একটু বেমানান আমাদের কাছে৷ কিন্তু যদি বলি মিশর কিংবা কায়রো তবে, হ্যাঁ৷ এক কথায় পিরামিডের দেশ৷ আর বছর খানেক আগে বিশ্বব্যাপি মুক্তি পাওয়া 'মামি' মুভিটার বদৌলতে আমাদের কাছে মিশর জীবন্ত মিস্ট্রির আরেক নাম৷

''লাক্সর" নামটা একটু বেমানান আমাদের কাছে৷ কিন্তু যদি বলি মিশর কিংবা কায়রো তবে, হ্যাঁ৷ এক কথায় পিরামিডের দেশ৷ আর বছর খানেক আগে বিশ্বব্যাপি মুক্তি পাওয়া 'মামি' মুভিটার বদৌলতে আমাদের কাছে মিশর জীবন্ত মিস্ট্রির আরেক নাম৷ তবে এখানে মজার একটা বিষয় হলো মিশর মানেই পিরামিড নয়৷ আসলে মিশরে পিরামিড ছাড়াও দেখার আছে আরো অনেক কিছু৷ পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা হওয়ার কারণেই মনে হয় অন্যান্য উল্লেখযোগ্য স্থানগুলো কিছুটা হলেও আড়ালে থেকে যায়৷

June 5, 2004

"টেকনাফ থেকে তেতুলিয়া" লাইনটি আমাদের সামাজিক, রাজনৈতিক এবং প্রসংগত প্রায় সকল কাজের সাথেই কোন না কোন ভাবে জরিত৷ মূল কারন হিসেবে আমরা বিনা বাধায় বলে ফেলি দেশের সর্ব দনি এবং সর্ব উত্তর প্রান্তের নাম, নানা উপমায়, কথার কথায়৷

"টেকনাফ থেকে তেতুলিয়া" লাইনটি আমাদের সামাজিক, রাজনৈতিক এবং প্রসংগত প্রায় সকল কাজের সাথেই কোন না কোন ভাবে জরিত৷ মূল কারন হিসেবে আমরা বিনা বাধায় বলে ফেলি দেশের সর্ব দনি এবং সর্ব উত্তর প্রান্তের নাম, নানা উপমায়, কথার কথায়৷