ছোট ছোট টবে তালগাছের চারার মতো গাছগুলো ঝোপবেঁধে রয়েছে। মাটিতেও সারবেঁধে গজিয়েছে অনেকগুলো। বিলুপ্তির শঙ্কা থেকে মুক্ত হয়ে আবারও পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ানোর অপেক্ষায় তারা। পাশেই হতশ্রী চেহারায় এখনো দাঁড়িয়ে আছে মা-গাছটি। ‘মরণ-ফুল’ ফোটার পর তার সবুজ ডালগুলো শুকিয়ে খয়েরি বর্ণ ধারণ করেছে। কিন্তু চিরবিদায় নেওয়ার আগেই উদ্ভিদ-বিজ্ঞানীদের সব শঙ্কা মুক্ত করে গেছে সে। গাছটির নাম ‘তালিপাম’। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উপাচার্য ভবনে চারা রোপণের মাধ্যমে বিলুপ্তির কবল থেকে রক্ষা পাওয়া দুর্লভ তালিপামের বংশবিস্তারের কার্যক্রম শুরু হচ্ছে।